বাংলা হান্ট ডেস্ক: সামনেই আসছে গরমকাল। এই সময় শহরে থাকতে পছন্দ করে না অনেকে। এছাড়া ঘুরতে যাওয়ার কথা বললেই মাথায় আসে উত্তরবঙ্গের কথা। তবে উত্তরবঙ্গতো বহুবার গেছেন। এবার আপনাদের সিকিমের (Sikkim) ভ্রমণের আরও একটি নতুন জায়গার নাম বলবো। যেখানে গেলে আপনার মন ভালো হতে বাধ্য। এটি মূলত সিকিমের অফবিট জায়গা।
নিরিবিলি ছুটি কাটান মনোরম সিকিমের এই পাহাড়ি গ্রামে (Sikkim)
গ্যাংটক, লাচেন-লাচুং, জ়ুলুক, আরিতার সিকিমের (Sikkim) অধিকাংশ গন্তব্যই বাঙালির চেনা। তাই এ বার পুজোয় সিকিমের নতুন এই স্পট থেকে ঘুরে আসতে পারেন কম খরচে। এখানে গেলে আপনি অনায়াসে কাটায়ে দিতে পারবেন ৫-৬ দিন। বারফুং সিকিমের অফবিট জায়গা। গোটা গ্রাম সবুজে ঢাকা। এছাড়াও প্রকৃতির কোলে সময় কাটাতে এবং সিকিমকে আরও কাছ থেকে চিনতে, ছুটি কাটাতে পারেন বারফুংয়ে। বারফুংয়ের প্রকৃতি দেখলে বোঝা যায় এখানে মানুষের চলাচল কম।

আরও পড়ুন: আপনার ভাত কি নিরাপদ? প্লাস্টিকের চাল চেনার সহজ উপায় জানুন
কীভাবে যাবেন?
শিয়ালদা অথবা হাওড়া থেকে ট্রেনে করে এনজিপি যেতে হবে। সেখান থেকে ভাড়া গাড়িতে ৪-৫ ঘন্টা পথ পেরিয়ে যেতে হবে বারফুং (Barfung)। সেখানে যেহেতু জনবসতি কম। তাই সেখানে হোটেলের সংখ্যাও কম। তবে হাতেগোনা কয়েকটি হোমস্টে রয়েছে। এখানে আসার আগে হোমস্টে বুক করে আসা ভালো।
কোথায় কোথায় ঘুরবেন?
এই জায়গায় গেলে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন। এখানে গেলে আপনার সময় কোথার থেকে যে কেটে যাবে আপনি নিজেও টের পাবেন না। এছাড়াও, বারফুং-এ রয়েছে সেভেন মিরর লেক। এখানকার স্থানীয় বাসিন্দাদের কাছে সেভন মিরর হলো পবিত্র লেক। পাশাপাশি এই লেকের কাছেই রয়েছে একটি মনাস্ট্রি (Sikkim)।












