বাংলা হান্ট ডেস্ক: ইতিহাসের পাতায় নাম লিখিয়ে পশ্চিমবঙ্গের এসআইআর সংক্রান্ত মামলায় সওয়াল করেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গত বুধবার সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিপুল মনুভাই পাঞ্চোলির বেঞ্চে মমতার করা SIR মামলার শুনানিতে সওয়াল করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং।
এদিন শুনানি চলাকালীন বলার জন্য অনুমতি চান মুখ্যমন্ত্রী। মঞ্জুরও করেন প্রধান বিচারপতি। মুখ্যমন্ত্রী বলেন, ‘আমাকে ৫ মিনিট বলার অনুমতি দিন’। প্রধান বিচারপতি বললেন, “৫ মিনিট কেন? আপনি ১৫ মিনিট বলতে পারেন, অসুবিধা নেই। কিন্তু পশ্চিমবঙ্গের মামলায় আইনজীবীরা সওয়াল করছেন।”
তিনি আরও বলেন, “পশ্চিমবঙ্গ সরকার একটি মামলা করেছে। এই আদালতের অন্যতম সেরা আইনজীবীরা সেখানে উপস্থিত রয়েছেন। আইনজীবী কপিল সিব্বল সওয়াল করছেন।” এই নিয়ে জোর চৰ্চা চলেছে রাজনৈতিকমহলেও। কেন অভিজ্ঞ আইনজীবীরা থাকতে মুখ্যমন্ত্রী নিজে সওয়াল করলেন, এই বিষয়ে বিরোধী শিবির বারেবারে প্রশ্ন তুলেছে। এই ইস্যুতেই এবার সরকারকে আক্রমণ করে আসরে সংগ্রামী যৌথ মঞ্চ।

মুখ্যমন্ত্রী এসআইআর সংক্রান্ত সওয়াল করতে সুপ্রিম কোর্টে গিয়েছেন। এদিকে ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের দেওয়া রায় মানতে নারাজ। এই ‘দ্বিচারিতা’ প্রসঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমাদের করুণা হচ্ছে।
আরও পড়ুন: ‘এত কম রেটে ওনার পোষাবে কি না..,’ বকেয়া DA-র ৫% মুখ্যমন্ত্রীকে দেওয়া হবে! বিস্ফোরক ভাস্কর ঘোষ
ভাস্করবাবুর কথায়, ‘আমাদের করুণা হচ্ছে তাঁদের আইনজীবীদের জন্য। কারণ তাঁদের উপর কোটি কোটি টাকা খরচা করেও ভরসা রাখতে পারছেন না তাই নিজেই চলে গেলেন সুপ্রিম কোর্টে সওয়াল করতে। সেই আইনজীবীদের প্যানেলের লাজ-লজ্জা থাকলে এই সরকারের হয়ে আর দাঁড়াবে না।’












