বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি অন ক্যামেরা কুণাল ঘোষের (Kunal Ghosh) অকথ্য ভাষায় করা মন্তব্য প্রসঙ্গে এবার করা প্রতিক্রিয়া জানালেন বিজেপি নেতা সৌমিত্র খাঁ (Soumitra Khan BJP)। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন সৌমিত্র বাবু বললেন, ‘কুণাল ঘোষ নিজেকে হারিয়ে ফেলেছেন। তাদের ক্ষমতায় থাকার যে দম্ভ, দাম্ভিকতা। তিনি নিজেকে হারিয়ে ফেলেছেন। এখন তিনি রাস্তাকুঁড়ের আবর্জনার মত হয়ে গিয়েছেন। নিজেকে আবর্জনা তৈরি করলে তো কিছু করার নেই।’
এভাবে চলতে পারে না! কুনাল ঘোষের বিরুদ্ধে কেস করব : সৌমিত্র খাঁ
অতীতের কথা মনে করিয়ে দিয়ে তাঁর সংযোজন, ‘তিনি একসময় ভালো সাংবাদিক ছিলেন, তিনি রাজ্যসভার সংসদ ছিলেন। তাঁর মুখে এই বক্তব্য কোনদিনও মানায় না, এবং আমার মনে হচ্ছিল যেন কোথাও ঝগড়া করতে নেমেছেন। আরে রাজনীতি করুন। রাজনীতির মত কথাবার্তা চলুক। এইভাবে চলতে পারে না। তাই ওনার বিরুদ্ধে আমরা, অফিসিয়ালি কেস করব। কারণ এটা চলতে পারে না।’
অন্যদিকে হুমায়ুন কবির সরাসরি ১০ তারিখ মানে মহালয়ার পর দেখে নেওয়ার হুমকি দিয়েছেন। এই বিষয়ে সৌমিত্র খাঁ বলেছেন, ‘আরে তা তো জানি ভাইপো ছিলে, তিনিও বলেছিলেন দেখে নেব, মমতাদিও বলেছিলেন দেখে নেব। দেখুন আমরা একটা কথা বলব রাজনৈতিকভাবে আপনারা দেখে নিন, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু ব্যক্তিগতভাবে আপনি যা খুশী বলবেন এটা সমাজে চলতে দেওয়া যায় না। পশ্চিমবাংলায় নিজেরা প্রচারে থাকার জন্য নেগেটিভ কথাবার্তা বলছেন।’
আরও পড়ুনঃ ‘ভ্যানিশ কুমার চোর, ভ্যানিশ কুমার ডাকত’, অবিলম্বে পদত্যাগ চেয়ে আন্দোলনের ডাক মমতার
বিজেপি সরকারের প্রশংসা করে তিনি বললেন, ‘কেউ তো বলছে না পুলিশের চাকরি যে নিয়োগ হল, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই যে স্বচ্ছভাবে নিয়োগ করালেন এটা নিয়ে তো কেউ বলছে না, যে পাঁচ বছর একটা স্বচ্ছ ভাবে নিয়োগ হল। ওরা এখন রাস্তায় ঝগড়া করার মতো নেমে গেছে, কী আর করা যাবে। এটা আমাদের কাছে অত্যন্ত লজ্জার পশ্চিমবঙ্গবাসী হিসাবে। প্রচারে থাকার জন্য বাকবিতন্ডা করছেন।’
কোনো রাখঢাক না রেখেই কুণাল ঘোষকে কড়া হুঁশিয়ারি দিয়ে সৌমিত্র খাঁ বলেছেন, ‘ভালো হলে ভালো। যদি ভদ্র ভাবে না চায় তাহলে আমরা জানি সোজা আঙুলটা কীভাবে বাঁকাতে হয়। কীভাবে ঘরছাড়া করতে হয় আমরা জানি। কুণাল ঘোষ গালিগালাজ দিয়ে বলছেন মা-বোনেদের। পশ্চিমবাংলায় এটা চলতে পারে না। শালীনতা বজায় রেখে রাজনীতি করুন। নইলে আমরা আমাদের মতো করে ব্যবস্থা করে নেব।’
আরও পড়ুনঃ ‘ভারতের গণতন্ত্র ধ্বংস করেছে! আমরা চাই তাঁদের শাস্তি’, জনগণের উদ্দেশ্যে বার্তা রাহুল গান্ধীর
অতীতের ভাষা সন্ত্রাস প্রসঙ্গেও সৌমিত্র খাঁ বললেন, ‘এটা পশ্চিমবাংলায় চলতে পারে না। সেইদিন ভুলে যান। আমাদের মুখ্যমন্ত্রী কাজ করবেন দিন রাত, আমাদের বিজেপির ২০৮ জন বিধায়ক আছেন, আমরা এতজন সাংসদ আছি। আমরা সবসময় কি চুপচাপ বসে থাকবো নাকি? শালীনতার সাথে কাজ করুন নইলে অশান্তি হলে অশান্তি হবে। এটা মেনে নিতে পারছি না।’
অন ক্যামেরা বাইট দিতে দিতে কুণাল ঘোষ বিভিন্ন রকম মন্তব্য করেছেন। এই প্রসঙ্গে আরও একবার কড়া হুঁশিয়ারি দিয়ে সৌমিত্র খাঁ বলেছেন, ‘এটা মেনে নিতে পারছি না। এইভাবে চলতে থাকলে পশ্চিমবঙ্গ ছাড়া করে দেব। হতে পারে না। এটা হতে পারে না। আমাদের মুখ্যমন্ত্রীকে যা তা বলবে। কোর্টকে আমরা বলবো। শালীনতা বজায় রেখে রাজনীতি করুক না অসুবিধা নেই। গায়ের জোর দেখাবে যা খুশী বলবে এটা হতে পারে না। আমরাও রক্ত মাংসের মানুষ।’













