প্রাক্তন স্ত্রীর বিয়ের বছরেই দ্বিতীয় বার গাঁটছড়া? শুভস্মিতার সঙ্গে সম্পর্ক নিয়ে কী বললেন সৌরভ?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : বিয়ের মরশুম শুরু হতেই টলিপাড়ায় পরপর বিয়ের সানাই। কিছুদিন আগেই একে একে বিয়ের পিঁড়িতে বসেছেন মধুমিতা সরকার, প্রিয়াঙ্কা মিত্র, শুভ্রজিৎ সাহা থেকে রণজয় বিষ্ণু, শ্যামৌপ্তি মুদলীরা। এবার কি আবারও টলিপাড়ায় বাজতে চলেছে বিয়ের বাজনা? সৌরভ চক্রবর্তী (Sourav Chakraborty) এবং শুভস্মিতা মুখোপাধ্যায়কে ঘিরে এমনই গুঞ্জন ঘুরপাক খাচ্ছে।

সৌরভ (Sourav Chakraborty) শুভস্মিতার বিয়ের গুঞ্জন তুঙ্গে

দুজনেই টেলিভিশনের জনপ্রিয় মুখ। বর্তমানে দুজনকে জুটি হিসেবে দেখা যাচ্ছে ‘লক্ষ্মী ঝাঁপি’ সিরিয়ালে। পর্দার সামনে তাঁদের সমীকরণে মুগ্ধ দর্শকরা। টিআরপিও সে কথাই বলে লক্ষ্মী ঝাঁপির। কিন্তু ক্যামেরার আড়ালেও নাকি শুরু হয়েছে আরেক গল্প। টেলিপাড়ার অন্দরে চলছে ফিসফাস।

Sourav Chakraborty and suvosmita mukherjee wedding speculation

সম্পর্কের গুঞ্জন নিয়ে চর্চা: সিরিয়ালে একসঙ্গে কাজ করতে গিয়েই নাকি সৌরভ (Sourav Chakraborty) শুভস্মিতার মধ্যে বন্ধুত্ব অনেকটাই এগিয়ে গিয়েছে। যদিও দুজনের কেউই এই সম্পর্কের কথা প্রকাশ্যে কখনোই স্বীকার করেননি। এবার বিয়ের তীব্র গুঞ্জন নিয়ে মুখ খুললেন সৌরভ।

আরও পড়ুন : আদালতের নির্দেশ অমান্য করে SIR বৈঠকে উপস্থিতি, মনোজ পন্থকে গ্রেফতারির দাবি সুকান্তের

কী বললেন সৌরভ: গুঞ্জন স্পষ্টতই উড়িয়ে দিয়েছেন অভিনেতা। তাঁর কথায়, তিনি নিজেই জানেন না যে তাঁর বিয়ে হচ্ছে। সবটাই গুজব। তবে গুঞ্জন বলছে, এখনই নাকি কিছু প্রকাশ্যে আনতে রাজি নন তাঁরা। সিরিয়ালের সম্প্রচার চলাকালীন এমন খবর ছড়িয়ে পড়লে তা ধারাবাহিকে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা থাকে।

আরও পড়ুন : SSC একাদশ-দ্বাদশের সুপারিশপত্র দেওয়া শুরু, কাউন্সেলিং কবে থেকে? জানালেন চেয়ারম্যান

তবে টেলিপাড়ায় গুঞ্জন, চলতি বছরেই নাকি বিয়ে করতে চলেছেন সৌরভ শুভস্মিতা। যদিও শুভস্মিতা তাঁদের সম্পর্কটাকে শুধুই বন্ধুত্বের তকমা দিয়েছেন। অন্যদিকে সৌরভের দাবি, সিরিয়ালে তাঁদের অনস্ক্রিন সমীকরণের জেরে নাকি এমন গুঞ্জন ছড়িয়ে পড়ছে।