আজও কমছে না বৃষ্টির দাপট! দক্ষিণবঙ্গের ৯ জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, আবহাওয়ার আপডেট

Published on:

Published on:

South Bengal weather heavy rain across districts due to low pressure 3 September 2026
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বৃষ্টি যেন পিছু ছাড়ছে না রাজ্যবাসীর। বৃহস্পতিবার ভোর থেকে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলায় জেলায় বৃষ্টি শুরু হয়েছে। কোথাও ঝমঝমিয়ে, কোথাও আবার হালকা বর্ষণ চলছে। আজ সারাদিন কেমন আবহাওয়া (Weather Update) থাকবে জেনে নেওয়া যাক।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | (South Bengal Weather)

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ইতিমধ্যেই বাংলা থেকে সরে গিয়েছে। আপাতত সেটি মধ্যপ্রদেশের উপর অবস্থান করছে। তবে এখনও এটির শক্তিক্ষয় না হওয়ায় রাজ্যে বৃষ্টি চলছে।

আরও পড়ুনঃ পুজোর আগেই ইডেনে মেগা শো! মহালয়ার অনুষ্ঠানে থাকতে পারেন প্রধানমন্ত্রী, রাজ্যের কী কী প্ল্যান জানুন

হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, মৌসুমি অক্ষরেখা ও নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে আজ আজ সারাদিন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি হবে। তবে ৯টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি। সেই জেলাগুলি হল, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান।

মনে করা হচ্ছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটির আজকের মধ্যে শক্তিক্ষয় হবে ও সেটি সম্পূর্ণভাবে বাংলা থেকে সরে উত্তরপ্রদেশের পশ্চিম অংশে পৌঁছে যাবে। আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান জানান, বাতাসের নিম্নস্তরে উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ অবধি একটি নিম্নচাপ রেখা রয়েছে। পাশাপাশি রয়েছে মৌসুমি অক্ষরেখা। এর প্রভাবে অন্তত আগামী ২ দিন দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে।

আগামীকাল থেকে আস্তে আস্তে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমতে পারে। তবে একসঙ্গে নয়, বিক্ষিপ্তভাবে হবে। কোথাও হালকা, কোথাও আবার মাঝারি। শনিবার আরও কিছুটা কমতে পারে বৃষ্টির পরিমাণ।

south bengal weather(258)

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর | (North Bengal Weather)

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টিপাত চলছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল অবধি উত্তরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ঝেঁপে বৃষ্টি হতে পারে। দক্ষিণ দিনাজপুর ও মালদহেও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আজ উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টি হতে পারে।

সব মিলিয়ে, রাজ্য জুড়ে এখনই দুর্যোগ থামছে না। আগামী কয়েকদিনে আবহাওয়ার উন্নতি হতে পারে বলে হাওয়া অফিসের পূর্বাভাস। তবে মোটামুটি সপ্তাহান্ত অবধি বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।