বাংলাজুড়ে বৃষ্টির দাপট! ৫ জেলায় কমলা সতর্কতা, আগামী কালের আবহাওয়ার খবর

Published on:

Published on:

South Bengal Weather orange alert for 5 districts
Follow

বাংলা হান্ট ডেস্ক: উত্তর ও দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এছাড়াও উত্তরবঙ্গের একাধিক জেলায় লাল সর্তকতা জারি করেছে আবহাওয়া দফতর। এমনকি শনিবার দক্ষিনবঙ্গে (South Bengal Weather) জারি হয়েছে কমলা সর্তকতা। দুপুর ও রাতে ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা বলেছে হাওয়া অফিস। যদিও রবিবার যোগ দিবস হিসেবে কলকাতায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather)

শনিবার দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী সপ্তাহের শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকবে।

South Bengal Weather orange alert for 5 districts

আরও পড়ুন: ছাতা সঙ্গে রাখুন! দুই বঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টি নিয়ে নতুন সতর্কতা, ওয়েদার আপডেট

এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ঝড়বৃষ্টির দাপট বাড়বে আগামী কয়েক দিন। আবহাওয়া দপ্তর বলছে, আগামী সপ্তাহের শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টি জারি থাকবে। কোথাও হালকা কোথাও মাঝারি আবার কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে টানা বৃষ্টির ফলে তাপমাত্রাও কিছুটা কমার সম্ভাবনা।

রবিবার যোগা দিবসের দিন কলকাতাতে ঝড়বৃষ্টির সম্ভাবনা। ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ঝড়বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি, হাওড়াতে।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal Weather)

দক্ষিণবঙ্গের (South Bengal Weather)পাশাপাশি উত্তরবঙ্গে আগামী কয়েক দিনে বৃষ্টির দাপট আরও বাড়বে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে কমলা সতর্কতা জারি করা হয়েছে।