বাংলা হান্ট ডেস্কঃ ভরা বসন্তে হঠাৎই বদলে যাচ্ছে বাংলার আবহাওয়া। আজ অর্থাৎ রবিবার থেকেই রাজ্যের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার ফলেই এই পরিস্থিতি। তার জেরেই দক্ষিণবঙ্গ (South Bengal Weather) থেকে উত্তরবঙ্গ, বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সঙ্গে বইতে পারে ঝড়ো হাওয়াও।
আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather
রবিবার দক্ষিণবঙ্গের (South Bengal Weather) কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। কোথাও কোথাও ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়াও বইতে পারে। যদিও এই বৃষ্টির কারণে তাপমাত্রায় খুব বড় পরিবর্তন হবে না বলেই জানানো হয়েছে।
আজ কলকাতার আবহাওয়া | Kolkata Weather Update
রবিবার কলকাতায় আকাশ মূলত আংশিক মেঘলা থাকতে পারে। দিনের বেশিরভাগ সময় গরমের অনুভূতি থাকলেও বিকেল বা সন্ধ্যার দিকে কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে বড় ধরনের বৃষ্টির সম্ভাবনা আজ খুব বেশি নেই (Kolkata Weather Update)।
আজ উত্তরবঙ্গের আবহাওয়া | North Bengal Weather
রবিবার থেকে উত্তরবঙ্গের (North Bengal Weather) পাহাড়ি এলাকাতেও আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টির সঙ্গে দমকা হাওয়াও বইতে পারে বলে পূর্বাভাস। ফলে পাহাড়ি এলাকায় আকাশ মেঘলা থাকার সম্ভাবনাই বেশি।

আরও পড়ুনঃ আজকের রাশিফল ৮ মার্চ, বাড়ি-গাড়ি কেনার সুযোগ এই চার রাশির
সব মিলিয়ে বলা যায় রবিবার থেকেই বাংলার আবহাওয়ার ছবি কিছুটা বদলাতে চলেছে। বসন্তের মাঝেই ঝড়-বৃষ্টির দেখা মিলতে পারে রাজ্যের (South Bengal Weather) একাধিক জেলায়। তবে তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন হবে না। আকাশ মেঘলা আর মাঝেমধ্যে বৃষ্টির কারণে আবহাওয়া কিছুটা স্বস্তিদায়ক হতে পারে।












