বাংলা হান্ট ডেস্কঃ দরজায় কড়া নাড়ছে শরৎ। আর কয়েক দিন বাকি পুজোর। কিন্তু রাজ্য থেকে এখনও পুরোপুরি কাটেনি বৃষ্টির পরিস্থিতি। কখনও মৌসুমী অক্ষরেখা, আবার কখনও ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ (South Bengal Weather) বিভিন্ন জেলায় বৃষ্টি চলছে। এর মধ্যেই বর্ষা বিদায় নিয়ে গুরুত্বপূর্ণ পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা কমছে। তবে গণেশ চতুর্থীর দিন অর্থাৎ সোমবার উত্তরবঙ্গে বৃষ্টির দাপট কিছুটা বাড়তে পারে বলে জানানো হয়েছে।
আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। হাওড়া, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার কিছু এলাকায় তুলনামূলক বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতেও হালকা বৃষ্টি হতে পারে। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা হাওয়া বইতে পারে। বজ্রবিদ্যুতের সম্ভাবনাও রয়েছে। তবে সোমবার থেকেই দক্ষিণবঙ্গে বর্ষার দাপট ধীরে ধীরে কমতে শুরু করবে। আবহাওয়া দপ্তরের আশা, সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে না।
আজ কলকাতার আবহাওয়া | Kolkata Weather Update
গণেশ পুজোর দিন কলকাতাতেও (Kolkata Weather Update) বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের শুরুতে আকাশ পরিষ্কার থাকলেও পরে আকাশে মেঘের আনাগোনা দেখা যেতে পারে। শহরের বিভিন্ন জায়গায় অল্পবিস্তর বৃষ্টিও হতে পারে। তবে বৃষ্টির মধ্যেও ভ্যাপসা গরমের অস্বস্তি থাকবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৭ থেকে ৯৫ শতাংশের মধ্যে থাকতে পারে।
আজ উত্তরবঙ্গের আবহাওয়া | North Bengal Weather
সোমবার দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে (North Bengal Weather) বৃষ্টির তীব্রতা বেশি হতে পারে। গণেশ চতুর্থীর দিন উত্তরবঙ্গের একাধিক এলাকায় বৃষ্টির দাপট বাড়ার সম্ভাবনা রয়েছে। মৌসুমী অক্ষরেখা এবং নিম্নচাপের প্রভাবে রাজ্যের বিভিন্ন অংশে বৃষ্টি চললেও উত্তরবঙ্গেই সোমবার পরিস্থিতি বেশি নজরে থাকবে।

আরও পড়ুনঃ আজকের রাশিফল ১৪ সেপ্টেম্বর, গণেশ চতুর্থীতে সফলতার শীর্ষে পৌঁছবে এই ছয় রাশি
অর্থাৎ বলা যায়, সোমবার দক্ষিণবঙ্গে (South Bengal Weather) বৃষ্টি হলেও ধীরে ধীরে বর্ষার দাপট কমার ইঙ্গিত মিলেছে। কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে ভ্যাপসা গরম থাকবে। অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টির তীব্রতা বাড়তে পারে।













