ফের বাড়ছে বৃষ্টির দাপট! সোমবার দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় ভারী বৃষ্টি? আজকের আবহাওয়ার খবর

Published on:

Published on:

Rain alert West Bengal South Bengal weather Kolkata North Bengal weather update 9th July
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যজুড়ে আজ ফের বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের (South Bengal Weather) প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ হতে পারে। ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় আকাশ মূলত মেঘলা থাকবে, দুপুরের পর বৃষ্টি ও বজ্রঝড় হতে পারে। উত্তরবঙ্গের সব জেলাতেও বৃষ্টি চলবে, সঙ্গে কয়েক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

আজ সোমবার দক্ষিণবঙ্গের (South Bengal Weather) সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ঝাড়গ্রাম ও পুরুলিয়ার এক-দুই জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে বজ্রপাত ও ঝোড়ো হাওয়াও হতে পারে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় কোথাও কোথাও ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। বাকি জেলাগুলিতে ঝড়ের সময় হাওয়ার গতি ৩০ থেকে ৪০ কিলোমিটার হতে পারে।

আজ কলকাতার আবহাওয়া | Kolkata Weather Update

কলকাতায় (Kolkata Weather Update) সোমবার আকাশ বেশিরভাগ সময় মেঘলা থাকবে। দুপুরের পর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কয়েক পশলা ভারী বৃষ্টিও হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ৩১ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৮ ডিগ্রির আশপাশে থাকতে পারে। জলীয় বাষ্প বেশি থাকায় ভ্যাপসা গরমও থাকবে।

আজ উত্তরবঙ্গের আবহাওয়া | North Bengal Weather

আজ উত্তরবঙ্গের (North Bengal Weather) সব জেলাতেই সোমবার হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রঝড়ের সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ফলে পাহাড় থেকে সমতল, উত্তরবঙ্গের প্রায় সব এলাকাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

South Bengal Weather rain in various districts due to low pressure

আরও পড়ুনঃ আজকের রাশিফল ২৪ অগাস্ট, সাফল্যের শীর্ষে পৌঁছবে এই চার রাশি

অর্থাৎ সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গ (South Bengal Weather) ও উত্তরবঙ্গ দুই অংশেই বৃষ্টি থাকবে। কোথাও হালকা বৃষ্টি, আবার কোথাও ভারী বৃষ্টি ও বজ্রঝড় হতে পারে।