আবহাওয়ার আচমকা বদল! আজ কোথায় কোথায় বৃষ্টি? দক্ষিণবঙ্গ নিয়ে লেটেস্ট আপডেট জানুন

Published on:

Published on:

South Bengal Weather Update 10th March 2026
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে আবারও আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত মিলছে। ইতিমধ্যেই উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি শুরু হয়েছে। শিলিগুড়ি সহ বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিতে কিছু এলাকায় জলও জমেছে। এর মধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। সেই কারণেই দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী কয়েক দিন রাজ্যের বিভিন্ন জেলায় দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

আজ শনিবার দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বেশিরভাগ জেলাতেই আবহাওয়া মোটামুটি শুকনো থাকতে পারে। তবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও ঝাড়গ্রাম জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। অন্য জেলাগুলোতে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।

তবে এই পরিস্থিতি বেশিদিন থাকবে না। রবিবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বদল আসতে পারে। ১৫ ও ১৬ মার্চ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সময় ঘণ্টায় প্রায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে এবং বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। মুর্শিদাবাদ, বীরভূম ও নদিয়া জেলায় বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি হতে পারে।

আজ কলকাতার আবহাওয়া | Kolkata Weather Update

আজ শনিবার কলকাতায় (Kolkata Weather Update) বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই। আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া মোটামুটি স্বাভাবিক থাকবে। তবে রবিবার থেকে শহরের আবহাওয়াতেও পরিবর্তন দেখা যেতে পারে। আবহাওয়া দপ্তর বলছে, তখন কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে দমকা হাওয়াও বইতে পারে।

আজ উত্তরবঙ্গের আবহাওয়া | North Bengal Weather

উত্তরবঙ্গে (North Bengal Weather) ইতিমধ্যেই বৃষ্টির প্রভাব দেখা যাচ্ছে। বুধবার থেকেই শিলিগুড়ি সহ একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে এবং কিছু এলাকায় জলও জমেছে। আজ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার, এই পাঁচ জেলায় বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর মধ্যে এক-দুটি জায়গায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। সেই সঙ্গে ঘণ্টায় প্রায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। এছাড়া আবহাওয়া দপ্তর জানিয়েছে, ১৬ মার্চ অর্থাৎ সোমবার আবারও এই পাঁচ জেলায় ভারী বৃষ্টি হতে পারে। পাহাড় ও ডুয়ার্সের জেলাগুলোতে আগামী সপ্তাহ জুড়েই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

South Bengal Weather shadow of disaster in the north intense heat in the south

আরও পড়ুনঃ আজকের রাশিফল ১৪ মার্চ, বড়সড় সুসংবাদ পাবে এই চার রাশি

আবহাওয়া দপ্তরের মতে, বাংলাদেশের ওপর থাকা ঘূর্ণাবর্তটি কিছুটা দুর্বল হলেও নিম্ন বায়ুমণ্ডলে পশ্চিমা বায়ুর একটি অক্ষরেখা এখনও সক্রিয় রয়েছে। তার প্রভাবেই দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বিভিন্ন জেলায় আগামী সাত দিন ধরে দফায় দফায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে বজ্রপাতের সময় খোলা জায়গায় না থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ঝড়-বৃষ্টির সময় গাছ বা বৈদ্যুতিক খুঁটির নিচে না দাঁড়ানোর কথাও বলা হয়েছে। ভারী বৃষ্টির কারণে ফসলের ক্ষতির আশঙ্কাও করছেন আবহাওয়াবিদরা। পাশাপাশি শহরের রাস্তায় বৃষ্টির সময় যান চলাচলেও কিছুটা সমস্যা হতে পারে বলে মনে করা হচ্ছে।