সপ্তাহান্তে কালবৈশাখীর ইঙ্গিত! কোন কোন জেলায় বৃষ্টির প্রভাব বেশি? জানুন আগাম আবহাওয়ার খবর

Published on:

Published on:

South Bengal Weather rain continues to loom when will the rains ease in the state
Follow

বাংলা হান্ট ডেস্ক: সপ্তাহ জুড়ে প্রতিদিনই দুই বঙ্গের সব জেলায় বৃষ্টিপাত দেখা গিয়েছে। এমনকি ইদের দিন সকাল থেকেই মুখ ভার আকাশের। যদিও শুক্রবার রাত থেকে দক্ষিণবঙ্গ ও (South Bengal Weather) কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি হয়েছে। এমনকি কোথাও কোথাও শিলাবৃষ্টিও হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আপাতত বৃষ্টি থামার কোন লক্ষণ নেই। বরং শনিবার বেশ কয়েকটি জায়গায় আরও কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather)

হাওয়া অফিসে পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে (South Bengal Weather) যে কোন মুহূর্তেই হতে পারে কালবৈশাখী। সেই সঙ্গে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এই বৃষ্টি রবিবার পর্যন্ত চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে সোমবার থেকে ঝড় বৃষ্টির পরিমাণ ফের কিছুটা কমবে বলে আভাস দিয়েছে।

South Bengal Weather rain continues to loom when will the rains ease in the state

আরও পড়ুন: চলে এল বাসন্তী পুজো! মায়ের আগমন-গমন কীভাবে? অষ্টমীতে অঞ্জলি দিন এই সময়ে

আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প ঢুকেছে বঙ্গে। পাশাপাশি একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে। যেটা জম্মু-কাশ্মীর থেকে ছত্তীসগড় পর্যন্ত বৃষ্টিত রয়েছে। এর প্রভাবেই সপ্তাহ শেষে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণবঙ্গে।

একই সঙ্গে এই বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান , হুগলি, বাঁকুড়া , পুরুলিয়া , নদিয়া , মুর্শিদাবাদ জেলাগুলিতে বেশি হবে। পাশাপাশি ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বইবে। সঙ্গে শিলা বৃষ্টির আশঙ্কা রয়েছে। এছাড়াও রবিবার দক্ষিণবঙ্গের বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কমবে। তবে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, এবং দক্ষিণ ২৪ পরগনার জেলাগুলিতে। কিন্তু সোমবার  এই বৃষ্টিপাত কমার সম্ভাবনা রয়েছে। তবে শুক্রবার থেকে আবারও বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal Weather)

দক্ষিণবঙ্গের (South Bengal Weather) পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টিপাত চলবে বুধবার পর্যন্ত। এছাড়াও উত্তরবঙ্গে কালবৈশাখী ও শিলাবৃষ্টিরও পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার। এই দিন ৭০-১১০ মিমি বৃষ্টি হতে পারে। বৃষ্টিতে ভিজতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি , আলিপুরদুয়ার,উত্তর দিনাজপুর ও মালদা জেলা।