টানা বৃষ্টির পর স্বস্তি! আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া, জানুন

Published on:

Published on:

West Bengal weather rain South Bengal weather Kolkata North Bengal weather update 13th August
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বঙ্গে এখনও বৃষ্টি পুরোপুরি থামেনি। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, সোমবারের তুলনায় মঙ্গলবার, অর্থাৎ ১৫ সেপ্টেম্বর বঙ্গে বৃষ্টির দাপট কিছুটা কমতে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বেশিরভাগ জায়গায় আকাশ মেঘলা থাকবে, কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মঙ্গলবার বড় কোনও সতর্কতা নেই। বৃষ্টি কমার সঙ্গে কলকাতায় দিনের তাপমাত্রা ৩৩-৩৪ ডিগ্রির কাছাকাছি উঠতে পারে।

আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

মঙ্গলবার দক্ষিণবঙ্গের (South Bengal Weather) কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে গত কয়েক দিনের মতো বৃষ্টির দাপট থাকার সম্ভাবনা কম। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান-সহ একাধিক জেলায় মেঘলা আকাশ থাকবে, সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। এই মুহূর্তে ভারী বৃষ্টির কোনও সতর্কতা নেই।

আজ কলকাতার আবহাওয়া | Kolkata Weather Update

আজ কলকাতার (Kolkata Weather Update) আকাশ মূলত মেঘলা থাকবে। দিনের কোনও কোনও সময়ে হালকা বৃষ্টি হতে পারে। সোমবারের মতো ভারী বৃষ্টির পরিস্থিতি আপাতত নেই। IMD-র পূর্বাভাস অনুযায়ী, কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৮ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে। বৃষ্টির কারণে দিনের শুরুতে কিছুটা স্বস্তি মিললেও পরে আর্দ্রতার কারণে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। মঙ্গলবার কলকাতার জন্য কোনও বড় সতর্কতাও নেই।

আজ উত্তরবঙ্গের আবহাওয়া | North Bengal Weather

উত্তরবঙ্গেও (North Bengal Weather) মঙ্গলবার বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে ১৫ সেপ্টেম্বরের জন্য বড় কোনও সতর্কতার ইঙ্গিত নেই।

south bengal weather(259)

আরও পড়ুনঃ আজকের রাশিফল ১৫ সেপ্টেম্বর, পারিবারিক জীবন সুখের হবে এই ছয় রাশির

অর্থাৎ, মঙ্গলবার বৃষ্টি কিছুটা কম থাকলেও আকাশ মেঘলাই থাকবে। কলকাতা ও দক্ষিণবঙ্গে (South Bengal Weather) হালকা বৃষ্টির সঙ্গে ভ্যাপসা গরম থাকবে। উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে। তাই বাইরে বের হলে ছাতা সঙ্গে রাখা ভালো।