বাংলা হান্ট ডেস্কঃ পুজোর আগে ফের বদলাচ্ছে বাংলার আবহাওয়া। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাব আজ থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় পড়তে শুরু করতে পারে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায় বৃষ্টি এবং দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও আজ আকাশ মেঘলা থাকবে, সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। অন্যদিকে, উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির তীব্রতা কম থাকলেও আগামী কয়েক দিন পর সেখানেও বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে।
আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather
আজ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম ও নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে। বঙ্গোপসাগরের নিম্নচাপটি আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। বিশেষ করে ২২ সেপ্টেম্বর থেকে কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সমুদ্রও উত্তাল থাকার আশঙ্কা রয়েছে। তাই মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আজ কলকাতার আবহাওয়া | Kolkata Weather Update
আজ কলকাতার (Kolkata Weather Update) আকাশ মূলত মেঘলা থাকবে। দিনের মধ্যে এক-দু’দফা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সময় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।
আজ উত্তরবঙ্গের আবহাওয়া | North Bengal Weather
আজ উত্তরবঙ্গের (North Bengal Weather) জেলাগুলিতে বৃষ্টির তীব্রতা তুলনামূলক কম থাকতে পারে। মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তবে আগামী ২২ সেপ্টেম্বর থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। ২৩ ও ২৪ সেপ্টেম্বর দার্জিলিং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর ২৫ সেপ্টেম্বর থেকে কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারেও ভারী বৃষ্টি হতে পারে।

আরও পড়ুনঃ
অর্থাৎ বলা যায়, আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বিভিন্ন জায়গায় বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ হতে পারে। তাই বাইরে বেরোলে আবহাওয়ার দিকে নজর রাখা প্রয়োজন। আগামী কয়েক দিনে নিম্নচাপের প্রভাবে বৃষ্টির দাপট আরও বাড়তে পারে।














