সপ্তাহান্তে বৃষ্টির ইঙ্গিত! নতুন সপ্তাহে ভিজবে কোন কোন জেলা? জানুন আবহাওয়ার আপডেট

Published on:

Published on:

South Bengal Weather orange alert for 5 districts
Follow

বাংলা হান্ট ডেস্ক: ক্যালেন্ডারে এখন বসন্তকাল হলেও দক্ষিণবঙ্গবাসী (South Bengal Weather) গরমে হাঁসফাঁস করছে। কারণ মার্চ মাস পড়তে না পড়তে যথারীতি ফ্যান চালাতে শুরু করেছেন অনেকেই। তবে, হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে রাজ্যজুড়ে হাওয়ার ভোলবদল হতে চলেছে শনিবার থেকে। শনিবার ভিজতে পারে দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম। এছাড়াও সপ্তাহ শেষে দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর সহ ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এই বৃষ্টির দাপট নতুন সপ্তাহের প্রথম দিকে বাড়তে পারে বলে পূর্বাভাস রয়েছে। এছাড়াও বঙ্গে সামগ্রিকভাবে বৃষ্টি দেখা যাবে আগামী বুধবার পর্যন্ত।

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather)

আলিপুর আবহাওয়া দফতরের সূত্রে জানা গিয়েছে, শনিবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া দক্ষিণ বঙ্গে থাকলেও। সপ্তাহ শেষে অর্থাৎ রবিবার থেকে আবহাওয়ার ভোলবদল হবে। কারণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যার ফলে ভরা বসন্তে বাংলায় ঝড় বৃষ্টি হবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস (South Bengal Weather)।

South Bengal Weather rain to bring relief from scorching heat over weekend

আরও পড়ুন: এসএসসি পরীক্ষার্থীদের জন্য বড় সিদ্ধান্ত পূর্ব রেলের! রবিবার অণ্ডাল–সিউড়ি রুটে চলবে স্পেশ্যাল ট্রেন

শুধুমাত্র যে দক্ষিণবঙ্গের বৃষ্টিপাত হবে সপ্তাহ শেষে তা নয়, বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গেও। বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তবে এই বৃষ্টিপাতের ফলে সর্বোচ্চ তাপমাত্রার খুব একটা বদল হবে না।

এছাড়াও সপ্তাহান্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝড়ো হাওয়া। হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে- ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। সোমবার থেকে পূর্ব-পশ্চিম মেদিনীপুর, পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলিতে বৃষ্টির সম্ভাবনা। তবে নতুন সপ্তাহে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। এমনকি বৃষ্টি চলবে কলকাতাতেও।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal Weather)

দক্ষিণবঙ্গের (South Bengal Weather) পাশাপাশি রবিবার থেকে উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চল অর্থাৎ দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিপাতের পাশাপাশি দমকা ঝড়ো হাওয়াও বইবার সম্ভাবনা রয়েছে। এমনকি, সোম ও মঙ্গলবারও বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর ও আলিপুর জেলাতে।