পুজোর আগে ফের নিম্নচাপের চোখরাঙানি! আজ দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি? আবহাওয়ার খবর

Published on:

Published on:

south bengal weather(243)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ পুজো আসতে আর বেশি দেরি নেই। তাই শেষ মুহূর্তের প্রস্তুতিও চলছে জোরকদমে। এর মধ্যেই আবহাওয়া নিয়ে নতুন খবর দিল হাওয়া অফিস। আপাতত দক্ষিণবঙ্গে (South Bengal Weather) ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরি হয়েছে। তাই রাজ্যের কোথায় আজ বৃষ্টি হতে পারে আর কোথায় আকাশ পরিষ্কার থাকবে, দেখে নিন।

আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ মঙ্গলবার দক্ষিণবঙ্গের (South Bengal Weather) সব জেলাতেই সকাল থেকে মোটামুটি পরিষ্কার আকাশ থাকতে পারে। আগামী চার-পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনাও কম। কোথাও কোথাও আকাশ মেঘলা হলেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বড় ধরনের ঝড়বৃষ্টির আশঙ্কাও আপাতত নেই। তবে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকবে। তাই বৃষ্টি না হলেও গরম ও ভ্যাপসা আবহাওয়ার জন্য অস্বস্তি হতে পারে।

আজ কলকাতার আবহাওয়া | Kolkata Weather Update

আজ কলকাতাতেও (Kolkata Weather Update) ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দিনের বেশিরভাগ সময় আকাশ পরিষ্কার থাকতে পারে। তবে বিকেলের দিকে শহরের কিছু জায়গায় হালকা বা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় কলকাতায় গরম ও ভ্যাপসা ভাব থাকবে। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা ২৭ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।

আজ উত্তরবঙ্গের আবহাওয়া | North Bengal Weather

দক্ষিণবঙ্গের মতো আজ উত্তরবঙ্গেও (North Bengal Weather) ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে কয়েকটি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলার দু-এক জায়গায় আজ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা আপাতত নেই।

south bengal weather(262)

আরও পড়ুনঃ

অর্থাৎ বলা যায়, আজ রাজ্যের বেশিরভাগ জায়গাতেই বৃষ্টির পরিমাণ কম থাকবে। দক্ষিণবঙ্গে (South Bengal Weather) মূলত পরিষ্কার আকাশ থাকবে, কলকাতায় বিকেলের দিকে সামান্য বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।