আকাশে ‘অশনি সংকেত’! বিকেলের পর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায়, আবহাওয়ার আপডেট

Published on:

Published on:

South Bengal Weather rain with thunderstorms forecast for several districts after afternoon
Follow

বাংলা হান্ট ডেস্ক: সকাল থেকেই দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জায়গায় মেঘলা আকাশ হয়ে রয়েছে। পাশাপাশি বৃহস্পতিবার বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে। বৃষ্টির বেশি সম্ভাবনা রয়েছে নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে। পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে বলে আগাম জানিয়েছে হাওয়া অফিস। তবে বৃহস্পতিবার সকাল থেকে ভিজেছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের মাটি। কিন্তু বিকেলের পর থেকে ভিজতে পারে শহর কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকা এমনটাই পূর্বাভাস দিল হাওয়া অফিস।

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather)

আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে দক্ষিণ বঙ্গের ছয় জেলা অর্থাৎ উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং নদিয়ায় বৃষ্টি হতে পারে। তবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আকাশ আংশিক মেঘলা থাকবে। এই বৃষ্টিপাতের মূল কারণ হিসেবে বাংলাদেশ সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে, যার ফলে এই বৃষ্টিপাত হচ্ছে বলে মনে করছে আবহাওয়া দফতর (South Bengal Weather)।

South Bengal Weather rain with thunderstorms forecast for several districts after afternoon

আরও পড়ুন: রান্না পুড়ে গিয়েছে বলে চিন্তা? ঘরোয়া সহজ উপায়ে খাবার থেকে পোড়া গন্ধ তাড়ান

এছাড়াও, চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। শুধুমাত্র দক্ষিণবঙ্গ নয়, এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। হাওয়া অফিসের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, আগামী সাতদিন সর্বনিম্ন তাপমাত্রার সেইভাবে কোন হেরফের হবে না।

তবে শুক্র ও শনিবার দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রির কাছাকাছি থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রির কাছাকাছি। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আসছে সপ্তাহে আবারও বঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাই সব সময় নিজের সঙ্গে ছাতা রাখার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal Weather)

দক্ষিণবঙ্গের (South Bengal Weather) পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতি ও শুক্রবার দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে উত্তরবঙ্গের ছ’টি জেলায়। এছাড়াও ৫০ কিলোমিটার গতি বেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে। তবে শনিবার বৃষ্টি কিছুটা কমবে। কিন্তু রবিবার থেকে ফের বাড়বে বৃষ্টি।