আবহাওয়ায় বড় টুইস্ট! একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস, জানুন আগাম ওয়েদার আপডেট

Published on:

Published on:

South Bengal Weather rain with thunderstorms forecast in multiple districts
Follow

বাংলা হান্ট ডেস্ক: ভরা বসন্তের মধ্যে আবহাওয়ার ‘মুড সুয়িং’ এ যথারীতি হিমশিম খাচ্ছে রাজ্যবাসী। শুক্রবার বিকেল থেকে ফের ভোল বদল হতে চলেছে আবহাওয়ার। শুক্রবার বিকেল থেকে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায় বৃষ্টিপাত ও কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বৃষ্টিপাতের পাশাপাশি বেশ কয়েকটি জেলায় ঘন্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather)

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায় সপ্তাহ শেষে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়া। একই সঙ্গে বজ্রপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এছাড়াও শুক্রবার বিকেল থেকে রাজ্যের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টির প্রবণতা রয়েছে।

South Bengal Weather rain with thunderstorms forecast in multiple districts

আরও পড়ুন: চিকেন দোপেঁয়াজা অথবা কষা নয়! সামান্য কিছু উপকরণ দিয়ে বাড়িতে সহজেই বানিয়ে ফেলুন হায়দ্রাবাদি রেড চিকেন

শুক্র ও শনিবার কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হবে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায়। পাশাপাশি বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি ও দুই ২৪ পরগনা সহ একাধিক জেলায় মেঘলা আকাশ থাকবে সপ্তাহ শেষে।

তবে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের ও সম্ভাবনা রয়েছে। এছাড়াও ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। কিন্তু আগামী সপ্তাহের সোমবার থেকে ধীরে ধীরে এই বৃষ্টিপাত কমার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal Weather)

দক্ষিণবঙ্গের (South Bengal Weather) পাশাপাশি আগামী ২৪ ঘণ্টা উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চল গুলিতে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এছাড়াও উত্তরবঙ্গের জলপাইগুড়ি, মালদা, কোচবিহার, দুই দিনাজপুরে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে সিকিমের পাহাড়ে এলাকায় হালকা তুষারপাত ও বৃষ্টিপাতের প্রবল সম্ভবনা রয়েছে।