বাংলা হান্ট ডেস্কঃ আজ বৃহস্পতিবার সকাল থেকেই রাজ্যের আবহাওয়ায় বদলের ইঙ্গিত মিলেছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ। দিনভর আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। কোথাও হালকা, কোথাও আবার মাঝারি বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather
আজ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম ও নদিয়ার কিছু অংশে আজ ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি। হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়া দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে হাওয়ার গতি কিছুটা কম, প্রায় ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা হতে পারে।
আজ কলকাতার আবহাওয়া | Kolkata Weather Update
আজ কলকাতায় (Kolkata Weather Update) আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। দুপুর বা বিকেলের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে মাঝারি গতির হাওয়া বইবে, যা সাময়িক স্বস্তি দিলেও ঝোড়ো হাওয়ার ঝাপটাও অনুভূত হতে পারে।
আজ উত্তরবঙ্গের আবহাওয়া | North Bengal Weather
উত্তরবঙ্গের (North Bengal Weather) দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং ও কোচবিহারে আজ ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই সব এলাকায় হাওয়ার গতি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে।

আরও পড়ুনঃ আজকের রাশিফল ১৬ এপ্রিল, প্রেমের জীবন সুখের হবে এই চার রাশির
সব মিলিয়ে, আজ বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণবঙ্গের (South Bengal Weather) প্রায় সব জেলাতেই আবহাওয়া একটু খামখেয়ালি থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তাই বাইরে বেরোলে ছাতা বা রেইনকোট সঙ্গে রাখা ভালো, বিশেষ করে দুপুরের পর ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি থাকায় সতর্ক থাকাই বুদ্ধিমানের কাজ।












