আবহাওয়ার পালাবদল, ঘূর্ণাবর্তের জেরেই বঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস: ওয়েদার আপডেট

Published on:

Published on:

South Bengal Weather may receive rainfall under the influence of a cyclonic circulation
Follow

বাংলা হান্ট ডেস্ক: আবহাওয়ার খামখেয়ালীতে যথারীতি নাজেহাল রাজ্যবাসী। পাশাপাশি চাঁদিফাটা গরমে যথারীতি হাঁসফাঁস করছে দক্ষিণ বঙ্গবাসী (South Bengal Weather)। একই সঙ্গে আদ্রতা জনিত স্বস্তির গরমে ব্যস্তময় জীবন হয়ে উঠেছে। তবে এই আবহাওয়ার মধ্যেই হাওয়া অফিসে তরফ থেকে জানানো হয়েছে শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। দুই বঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather)

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার বিকেল থেকে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) আকাশ আংশিক মেঘলা থাকবে। তবে এখনই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কিন্তু কোথাও কোথাও হালকা বা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

South Bengal Weather may receive rainfall under the influence of a cyclonic circulation

আরও পড়ুন: শিয়ালদহ ডিভিশনে ট্রেন বাতিলের ধাক্কা, সপ্তাহান্তে সমস্যায় পড়তে পারেন যাত্রীরা

তাছাড়া বর্তমানে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে পশ্চিমবঙ্গ সংলগ্ন ঝাড়খণ্ড এবং ওড়িশায় । অন্যদিকে, উত্তর-পূর্ব এবং পূর্ব-মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে । দুইয়ের প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে । ফলে ঝড়বৃষ্টির অনুকূল পরিবেশ রাজ্যজুড়ে ।

তবে কেরলে বর্ষা ঢুকলেও, রাজ্যে বর্ষা ঢুকতেও এখনও কিছুটা সময় লাগবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তাই আপাতত গরম ও ভ্যাপসা আবহাওয়ার অস্বস্তি বজায় থাকবে। এছাড়াও সপ্তাহের শেষ দিকে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া এবং বাঁকুড়া-সহ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সেই বৃষ্টি সব জায়গায় হবে না।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal Weather)

দক্ষিণবঙ্গে (South Bengal Weather) সেইভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গের সব জেলাতে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার থেকে থেকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।