বাংলা হান্ট ডেস্কঃ আজ থেকে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) আবহাওয়ায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিল হাওয়া অফিস। একদিকে যেমন তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে, অন্যদিকে বিকেলের পর থেকেই বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এই আবহাওয়া জারি থাকবে।
আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather)
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। তবে দিনের শেষভাগে পরিস্থিতি বদলাতে পারে। বিকেলের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনার কথাও জানানো হয়েছে।
আজ কলকাতার আবহাওয়া | Kolkata Weather Update
হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের পাশাপাশি রবিবার থেকে কলকাতাতেও (Kolkata Weather Update) তাপমাত্রা বাড়বে। রিপোর্ট অনুযায়ী, রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা প্রায় ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। তবে বাঁকুড়া ও পুরুলিয়ার মতো পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে এখন থেকেই গরমের দাপট বেশি অনুভূত হতে পারে।
আজ উত্তরবঙ্গের আবহাওয়া | North Bengal Weather
অন্যদিকে উত্তরবঙ্গের (North Bengal Weather) পরিস্থিতিও কিছুটা একই রকম। রবিবার উত্তরবঙ্গের পাঁচটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝড়বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও পূর্বাভাস রয়েছে।
এছাড়া উপকূলবর্তী এলাকাগুলিতেও সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে দিঘা সহ উপকূলের বিভিন্ন অঞ্চলের জন্য হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এই সব এলাকায় ঝড়বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ আজকের রাশিফল ১৫ মার্চ, বাড়ি-গাড়ি কেনার সুযোগ এই চার রাশির
হাওয়া অফিসের রিপোর্টে আরও বলা হয়েছে, রবিবার থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের (South Bengal Weather) সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘূর্ণাবর্তের প্রভাবে এবং জলীয়বাষ্পপূর্ণ বাতাস প্রবেশ করায় এই বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী কয়েকদিন তাই দক্ষিণবঙ্গের আবহাওয়ায় এই পরিবর্তনের প্রভাব দেখা যেতে পারে।













