বাংলা হান্ট ডেস্কঃ নতুন সপ্তাহের শুরুতেই ফের সক্রিয় নিম্নচাপ। তার সঙ্গে রয়েছে মৌসুমি অক্ষরেখার প্রভাব। হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। কোথাও ভারী বৃষ্টি, আবার কোথাও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও দফায় দফায় বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গেও কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather
মঙ্গলবার দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই আকাশ মেঘলা থাকতে পারে। মাঝে কিছুটা আকাশ পরিষ্কার হলেও পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, হুগলি, নদিয়া এবং উত্তর ২৪ পরগনায় বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে। অন্যদিকে3 মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
এর পিছনে রয়েছে উত্তরপ্রদেশের দক্ষিণ-পশ্চিমে তৈরি হওয়া নিম্নচাপ ও তার সঙ্গে থাকা ঘূর্ণাবর্ত। পাশাপাশি গুজরাটের দক্ষিণাংশ থেকে বাংলাদেশের উত্তর পর্যন্ত একটি মৌসুমি অক্ষরেখা রয়েছে। এই আবহাওয়ার প্রভাবেই আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গে (South Bengal Weather) বৃষ্টি বাড়তে পারে।
আজ কলকাতার আবহাওয়া | Kolkata Weather Update
মঙ্গলবার কলকাতাতেও (Kolkata Weather Update) বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। সকাল থেকে শহরের বিভিন্ন জায়গায় দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বজ্রবিদ্যুৎও হতে পারে। তবে কলকাতায় আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বৃষ্টির মধ্যেও ভ্যাপসা গরমের অস্বস্তি থাকবে।
আজ উত্তরবঙ্গের আবহাওয়া | North Bengal Weather
দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও (North Bengal Weather) বৃষ্টি চলবে। মঙ্গলবার পর্যন্ত জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। মালদহে বুধবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। সপ্তাহের শেষের দিকে উত্তরবঙ্গেও ফের বৃষ্টির দাপট বাড়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ
অর্থাৎ মঙ্গলবার রাজ্যের দুই প্রান্তেই বৃষ্টির সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গের (South Bengal Weather) কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া হতে পারে, আর উত্তরবঙ্গেও বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সতর্কতা থাকছে।













