বাংলা হান্ট ডেস্কঃ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) আবহাওয়ায় আবারও বদলের ইঙ্গিত। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ হুগলি জেলায় দিনভর মেঘলা আকাশ থাকার পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে গরমের অস্বস্তির মধ্যেই অনেকেই এখন অপেক্ষা করছেন, আজ বৃষ্টি হবে কিনা তার জন্য।
আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather
আবহাওয়া দপ্তরের মতে, সিকিম ও উত্তরবঙ্গের উপর দিয়ে একটি পশ্চিমী ঝঞ্ঝা বয়ে যাওয়ার প্রভাব পড়েছে রাজ্যে। এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প দক্ষিণবঙ্গের (South Bengal Weather) আকাশে ঢুকছে। এই পরিস্থিতির কারণেই উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে হুগলিতে এর প্রভাব বেশি পড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
আজ কলকাতার আবহাওয়া | Kolkata Weather Update
আবহাওয়া দপ্তর কয়েকদিন আগেই জানিয়েছিল, সোমবার ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। তবে সোমবার পর্যন্ত বৃষ্টির দেখা মেলেনি। তবুও মঙ্গলবার আকাশ মেঘলা থাকার পাশাপাশি কোথাও কোথাও বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস রয়েছে।
আজ উত্তরবঙ্গের আবহাওয়া | North Bengal Weather
উত্তরবঙ্গের (North Bengal Weather) উপর দিয়ে পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় থাকায় সেখানকার আবহাওয়াতেও পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। এই আবহাওয়ার প্রভাবেই রাজ্যের বিভিন্ন এলাকায় জলীয় বাষ্পের পরিমাণ বেড়েছে, যা বৃষ্টির সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

আরও পড়ুনঃ আজকের রাশিফল ১০ মার্চ, পারিবারিক জীবনে সুখের জোয়ার এই চার রাশির
আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকায় বিশেষ করে আলু চাষিদের আগাম সতর্ক থাকতে বলা হয়েছে। ফসল রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে এই আবহাওয়ার পরিস্থিতি খুব বেশি দিন স্থায়ী নাও হতে পারে। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, বুধবারের পর থেকেই ধীরে ধীরে আকাশ পরিষ্কার হতে পারে দক্ষিণবঙ্গে (South Bengal Weather) আবারও রোদ ঝলমলে আবহাওয়া ফিরে আসার সম্ভাবনা রয়েছে।












