শীতের ইনিংস শেষ? দক্ষিণবঙ্গ নিয়ে বড় পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর, লেটেস্ট আপডেট জানুন

Published on:

Published on:

South Bengal Weather a new game is afoot in both parts of Bengal this weekend
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে ধীরে ধীরে বদলাচ্ছে আবহাওয়া। ভোরে এখনও শীত আর কুয়াশার দাপট থাকলেও হাওয়া অফিস জানাচ্ছে, এই শীত বেশিদিন আর টিকবে না। শনিবারের আবহাওয়ার রিপোর্টে স্পষ্ট ইঙ্গিত, সপ্তাহান্ত পেরোলেই রাজ্যে তাপমাত্রা বাড়তে শুরু করবে। বিশেষ করে রবিবার থেকেই দক্ষিণবঙ্গে (South Bengal Weather) বড় পরিবর্তন চোখে পড়বে।

আজকে দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather Update

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ শনিবার দক্ষিণবঙ্গের (South Bengal Weather) সব জেলাতেই আবহাওয়া শুষ্ক থাকবে। কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে সকালবেলা দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা কুয়াশা দেখা যাবে। আজ কুয়াশার পরিমাণ কিছুটা বাড়তে পারে। হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ২৪ পরগনায় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।

আজ কলকাতার আবহাওয়া | Kolkata Weather Update

কলকাতায় (Kolkata Weather) আপাতত শীতের আমেজ বজায় রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, শহরে সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। ভোরের দিকে কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হবে। তবে রবিবার থেকেই কলকাতায় তাপমাত্রা ধীরে ধীরে বাড়ার ইঙ্গিত মিলছে।

উত্তরবঙ্গের আবহাওয়া | North Bengal Weather Update

উত্তরবঙ্গে (North Bengal Weather Update) কুয়াশার দাপট আরও বেশি থাকবে। আবহাওয়া দপ্তরের মতে, অনেক জায়গায় দৃশ্যমানতা নেমে আসতে পারে ৫০ মিটারের কাছাকাছি। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে ঘন কুয়াশার সম্ভাবনায় সতর্কতা জারি করা হয়েছে। যদিও উত্তরবঙ্গে তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবু শীতের অনুভূতি এখনও বেশ জোরালো। উত্তুরে হাওয়ার প্রভাব বজায় রয়েছে। তবে এখানেও রবিবার থেকে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

south bengal weather(192)

আরও পড়ুনঃ আজকের রাশিফল ১৬ জানুয়ারি, ভাগ্য প্রসন্ন হবে এই চার রাশির

সব মিলিয়ে বলা যায়, আজ অর্থাৎ শনিবার পর্যন্ত রাজ্যে শীত আর কুয়াশার দাপট থাকলেও সপ্তাহান্তের পর থেকেই আবহাওয়ার বড় পরিবর্তন আসতে চলেছে। দক্ষিণবঙ্গ (South Bengal Weather) ও উত্তরবঙ্গ, দুই জায়গাতেই ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা।