ভ্যাপসা গরমের মাঝেই স্বস্তির ইঙ্গিত! দুই বঙ্গে কালবৈশাখী-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস, আজকের আবহাওয়ার খবর

Published on:

Published on:

South Bengal Weather Update Today 21st March 2026
Follow

বাংলা হান্ট ডেস্কঃ কয়েকদিন ধরেই তীব্র গরম আর ভ্যাপসা আবহাওয়ায় নাজেহাল বাংলার মানুষ। দিনের বেলায় রোদের তাপ এতটাই বাড়ছে যে বাইরে বের হওয়াই কঠিন হয়ে পড়ছে। এর মধ্যেই কিছুটা স্বস্তির খবর দিল আবহাওয়া দফতর। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বেশ কয়েকটি জেলায় ঝড়-বৃষ্টি ও বজ্রবিদ্যুতের সম্ভাবনা তৈরি হয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিরও পূর্বাভাস দেওয়া হয়েছে।

আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বিভিন্ন জেলায় কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হতে পারে। বিকেলের পর আকাশ মেঘলা হয়ে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে।

বুধবার হুগলি, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও মুর্শিদাবাদে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া পূর্ব বর্ধমান, বীরভূম ও নদিয়ায় কমলা সতর্কতা জারি হয়েছে। বৃহস্পতিবারও পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদে ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকবে। শুক্রবার বীরভূম ও মুর্শিদাবাদেও একই পরিস্থিতি থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আজ কলকাতার আবহাওয়া | Kolkata Weather Update

কলকাতাতেও (Kolkata Weather Update) আবহাওয়ার বদলের ইঙ্গিত মিলেছে। দিনের বেলায় গরম ও অস্বস্তি থাকলেও বিকেলের পর শহরের কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। সঙ্গে বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে বৃষ্টি হলেও গরম পুরোপুরি কমবে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।

আজ উত্তরবঙ্গের আবহাওয়া | North Bengal Weather

উত্তরবঙ্গের (North Bengal Weather) সব জেলাতেই আগামী তিনদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শুক্রবার দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে হলুদ সতর্কতা জারি হয়েছে। অন্যদিকে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে কমলা সতর্কতা জারি করা হয়েছে। শনিবারও উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টি হতে পারে। রবিবার ও সোমবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

south bengal weather(226)

আরও পড়ুনঃ আজকের রাশিফল ২১ মে, প্রেমের জীবনে সুখের জোয়ার এই চার রাশির

আবহাওয়াবিদদের মতে, পূর্ব উত্তরপ্রদেশের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেই কারণেই বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প বাংলায় ঢুকছে। এর জেরেই আগামী কয়েকদিন রাজ্যের (South Bengal Weather) বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টি চলতে পারে।