বঙ্গে চড়ছে পারদ! দোলে কেমন থাকবে বাংলার আবহাওয়া? লেটেস্ট আপডেট জানুন

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট ডেস্কঃ ক্যালেন্ডারে বসন্ত এলেও আবহাওয়ায় তার ছাপ খুব একটা নেই। দক্ষিণবঙ্গ-সহ (South Bengal Weather) কলকাতায় সকাল-বিকেল একটু হালকা হাওয়া থাকলেও দুপুর গড়াতেই চড়া রোদে নাজেহাল অবস্থা। রাজ্যের বিভিন্ন জেলায় ইতিমধ্যেই গরমের অস্বস্তি বাড়তে শুরু করেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, আগামী কয়েক দিন এই পরিস্থিতির বদল হওয়ার সম্ভাবনা কম। দোল পূর্ণিমাতেও কমবে না তাপমাত্রা।

আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather Update

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃহস্পতি, শুক্র ও শনিবার তেমন কোনও পরিবর্তন হবে না আবহাওয়ায়। তবে ১ মার্চ, রবিবার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বিভিন্ন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। আকাশ পরিষ্কার থাকবে এবং বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

আজ উত্তরবঙ্গের আবহাওয়া | North Bengal Weather

উত্তরবঙ্গেও (North Bengal Weather) আগামী ২-৩ দিন তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। তার পর সেখানেও ২-৩ ডিগ্রি পর্যন্ত পারদ চড়তে পারে। দার্জিলিং ও কালিম্পঙের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।

নিম্নচাপের অবস্থান

মধ্য বঙ্গোপসাগরের নিম্নচাপ ক্রমশ দুর্বল হচ্ছে। শুক্রবারের মধ্যে তা ঘূর্ণাবর্তে পরিণত হয়ে উত্তর ও উত্তর-পূর্ব দিকে সরে যাবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন ওড়িশায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত হয়েছে, যা ওড়িশার উপর দিয়ে গেছে।

উত্তরাখণ্ড ও পশ্চিম অসমের দিকেও ঘূর্ণাবর্ত রয়েছে। পাশাপাশি দক্ষিণ-পূর্ব আরব সাগর ও কেরল উপকূলে একটি আপার এয়ার সার্কুলেশন সক্রিয়। বৃহস্পতিবার নতুন পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার সম্ভাবনাও রয়েছে। তবে এই সব কিছুর প্রভাব বাংলায় খুব একটা পড়বে না বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

আজ কলকাতার আবহাওয়া | Kolkata Weather Update

কলকাতায় (Kolkata Weather Update) সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন প্রায় ১৮ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৫৩ শতাংশের কাছাকাছি। ফলে গরমের সঙ্গে অস্বস্তিও বাড়বে।

South Bengal Weather temperatures are rising in the first week of spring

আরও পড়ুনঃ আজকের রাশিফল ২৬ ফেব্রুয়ারি, প্রেমের জীবনে সুখের জোয়ার এই চার রাশির

সব মিলিয়ে আপাতত গরমই সঙ্গী থাকছে রাজ্যবাসীর। মার্চের শুরু থেকে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) পারদ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই এবারের দোল পূর্ণিমা রঙের সঙ্গে গরমের আমেজ নিয়েই কাটবে বঙ্গবাসীর।