বাংলা হান্ট ডেস্কঃ কদিন ধরে বাংলার আবহাওয়ায় অদ্ভুত পরিবর্তন দেখা যাচ্ছে। সকালে কোথাও কোথাও কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরমের অনুভূতি বাড়ছে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টিও হচ্ছে। এর মধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বেশ কিছু জেলায় বুধবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বুধবার দক্ষিণবঙ্গের (South Bengal Weather) আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দিনের দিকে তাপমাত্রা বাড়লেও বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং পূর্ব মেদিনীপুর জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি বলে জানানো হয়েছে। দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও আকাশ মেঘলা থাকতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার থেকে আবহাওয়ায় আবার কিছুটা পরিবর্তন দেখা যেতে পারে।
আজ কলকাতার আবহাওয়া | Kolkata Weather Update
কলকাতা (Kolkata Weather Update) ও আশপাশের এলাকায় আগামী ২৪ ঘণ্টা আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। দিনের দিকে গরমের অনুভূতি থাকলেও বিকেল বা সন্ধ্যার দিকে কোথাও কোথাও হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৫ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
গত ২৪ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.১ ডিগ্রি সেলসিয়াস। একই সঙ্গে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশ বেশি রয়েছে। হাওয়া অফিসের তথ্য অনুযায়ী, সর্বোচ্চ আর্দ্রতা ছিল ৯২ শতাংশ এবং সর্বনিম্ন ৫৫ শতাংশ। তবে গত ২৪ ঘণ্টায় শহরে কোনও বৃষ্টিপাত হয়নি।
আজ উত্তরবঙ্গের আবহাওয়া | North Bengal Weather
উত্তরবঙ্গের (North Bengal Weather) ক্ষেত্রেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী ৬ থেকে ৭ দিন উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পরিস্থিতি থাকতে পারে। ফলে পাহাড় এবং সংলগ্ন জেলাগুলিতে আকাশ মেঘলা থাকার সম্ভাবনাও রয়েছে।

আরও পড়ুনঃ আজকের রাশিফল ১১ মার্চ, ব্যবসায় বাজিমাত এই চার রাশির
সব মিলিয়ে এখনই পুরোপুরি গরম পড়ার আগে রাজ্যের আবহাওয়ায় বারবার পরিবর্তনের ইঙ্গিত মিলছে। বুধবার দক্ষিণবঙ্গের (South Bengal Weather) কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে, আর উত্তরবঙ্গেও কয়েকদিন বৃষ্টির পরিস্থিতি থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে সপ্তাহের শেষে তাপমাত্রা আবার কিছুটা বাড়তে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।












