বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে যখন তখন বদলাচ্ছে আবহাওয়ার মেজাজ। কখনও ঝড়, কখনও বৃষ্টি, তার সঙ্গে বজ্রপাত আর দমকা হাওয়া, সব মিলিয়ে রাজ্যের একাধিক জায়গায় অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ আর বাতাসে বাড়তি জলীয় বাষ্পের জন্যই আবহাওয়ার এই অবস্থা। আজ বুধবারও সেই একই প্রভাব থাকবে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। তবে এই বৃষ্টির মাঝেই ধীরে ধীরে গরমও বাড়তে শুরু করবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর।
দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather
আজ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে। কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই সব জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে, যার গতি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। কিছু এলাকায় বজ্রপাতের আশঙ্কাও রয়েছে, তাই সতর্ক থাকার কথা বলা হয়েছে।
আজকের কলকাতার আবহাওয়া | Kolkata Weather Update
আজ কলকাতার (Kolkata Weather Update) আকাশ বেশিরভাগ সময়ই মেঘলা থাকবে। মাঝে মধ্যে বৃষ্টি নামতে পারে। কখনও হালকা, আবার কখনও একটু জোরেও হতে পারে। দমকা হাওয়া আর বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। তাই খুব দরকার না হলে বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হচ্ছে।
আজকের উত্তরবঙ্গের আবহাওয়া | North Bengal Weather
উত্তরবঙ্গেও (North Bengal Weather) আজ আবহাওয়া ভালো নয়। দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। কালিম্পং ও আশপাশের এলাকায় শিলাবৃষ্টিও হতে পারে। বেশ কিছু জায়গায় বজ্রপাতের আশঙ্কা থাকায় আগাম সতর্ক করা হয়েছে।

আরও পড়ুনঃ আজকের রাশিফল ১ এপ্রিল, ব্যবসায় বাজিমাত করবে এই চার রাশি
এখন ঝড়-বৃষ্টি থাকলেও এই অবস্থা বেশিদিন থাকবে না। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, সপ্তাহের শেষে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে পারদ ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছতে পারে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় গরমটা আরও অস্বস্তি অনুভূত হতে পারে।












