বাংলা হান্ট ডেস্কঃ সকাল থেকেই ভ্যাপসা গরম আর মেঘলা আকাশ, দুই মিলিয়ে বেশ অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। এর মধ্যেই প্রশ্ন উঠছে, আজ কি বৃষ্টি হবে? আবহাওয়া দপ্তর জানিয়েছে, শুধু বৃষ্টি নয়, ঝোড়ো হাওয়াও থাকবে। আর দক্ষিণবঙ্গ (South Bengal Weather) ও উত্তরবঙ্গ, দু’জায়গাতেই কয়েকদিন ধরে আবহাওয়া খামখেয়ালি থাকবে।
আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather
সোমবার দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুধু বৃষ্টিই নয়, ৫০ থেকে ৬০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। এই পরিস্থিতি শুধু একদিন নয়, বুধবার পর্যন্ত চলতে পারে। মঙ্গলবারও ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবারও কিছু জেলায় একই রকম আবহাওয়া বজায় থাকতে পারে।
আজ কলকাতার আবহাওয়া | Kolkata Weather Update
কলকাতাতেও (Kolkata Weather Update) আজ সারাদিনই আবহাওয়ার এই খামখেয়ালি রূপ দেখা যেতে পারে। আকাশ মেঘলা থাকলেও মাঝে রোদের ঝলকানি এবং তার সঙ্গে অস্বস্তিকর গরম থাকবে। তবে বিকেল বা সন্ধ্যার দিকে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে বাইরে বের হলে ছাতা সঙ্গে রাখাই বুদ্ধিমানের কাজ।
আজ উত্তরবঙ্গের আবহাওয়া | North Bengal Weather
উত্তরবঙ্গে (North Bengal Weather) আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের তুলনায় বেশি বৃষ্টি হতে পারে। আজ দার্জিলিং, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়ার গতিবেগ থাকতে পারে ৩০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টা। মঙ্গলবার পরিস্থিতি আরও সক্রিয় হতে পারে। ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এবং জলপাইগুড়ি, দার্জিলিং ও কোচবিহারে শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে। বুধবারও উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় একই রকম আবহাওয়া থাকবে।
তাপমাত্রার পরিবর্তন কী হতে পারে?
এই ঝড়-বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত কমতে পারে, ফলে অস্বস্তি কিছুটা কমবে। তবে দু’দিন পর ফের তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। উত্তরবঙ্গেও আগামী দু’দিনে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ আজকের রাশিফল ৩০ মার্চ, সফলতার শীর্ষে পৌঁছবে এই চার রাশি
প্রসঙ্গত, গরমের মধ্যে আবহাওয়া স্বস্তি দিলেও আবহাওয়া একেবারেই স্থির নয়। ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ আর মাঝেমধ্যে বৃষ্টি, এই মিলিত প্রভাবে আগামী কয়েকদিন রাজ্যের (South Bengal Weather) আবহাওয়া থাকবে অনিশ্চিত।













