বাংলা হান্ট ডেস্কঃ বাংলাদেশ থেকে ভারতে আসা শরণার্থীদের নাগরিকত্বের আবেদন করতে সাহায্য করতে পূর্ব বর্ধমানে বিশেষ ক্যাম্প (CAA Camp) করা হয়েছে। সেখানে আবেদনপত্র পূরণ থেকে শুরু করে প্রয়োজনীয় কাগজপত্র তৈরি ও যাচাই, সব ক্ষেত্রেই সাহায্য করা হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের নির্দেশে এই ক্যাম্প করা হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
কী কী কাগজ লাগছে (CAA Camp)?
পূর্ব বর্ধমানের বড়শুলের অন্নদাপল্লী হরিমন্দিরে এই ক্যাম্প (CAA Camp) চলছে। মতুয়া আঞ্চলিক কমিটির উদ্যোগে তৈরি হয়েছে এই সিএএ সহায়তা কেন্দ্র। আয়োজকদের কথায়, বাংলাদেশ থেকে আসা অনেক শরণার্থীর কাছে প্রয়োজনীয় কাগজপত্র নেই। ফলে নাগরিকত্বের জন্য আবেদন করতে সমস্যা হচ্ছিল। সেই সমস্যা মেটাতেই এই ক্যাম্প করা হয়েছে।
এখানে আবেদন করতে কয়েকটি নথি লাগছে। সেগুলি হল –
১. ভারতের একটি বৈধ পরিচয়পত্র বা নথি
২. বাংলাদেশের একটি নথি
৩. সাক্ষী হিসেবে একজন প্রতিবেশীর স্বাক্ষর
৪. হিন্দু সার্টিফিকেট
ক্যাম্পে (CAA Camp) শুধু কাগজ জমা নেওয়া হচ্ছে না। আবেদনপত্র পূরণ, নথি যাচাই এবং ধর্মীয় সার্টিফিকেট দেওয়ার কাজও করা হচ্ছে। আয়োজক কমিটির সদস্য অরুণ মণ্ডল ও ভবরঞ্জন সরকার জানান, পূর্ব বাংলা থেকে আসা বহু মানুষের নথিপত্রের সমস্যা রয়েছে। তাঁদের সেই সমস্যার সমাধান করতেই এই উদ্যোগ।

আরও পড়ুনঃ ২৫ থেকে ৩১ অগস্ট বিশেষ উদ্যোগ, রাজ্যের সব স্কুলে নির্দেশিকা জারি শিক্ষা দফতরের
উদ্যোক্তাদের দাবি, আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রায় এক মাসের মধ্যে নাগরিকত্বের প্রয়োজনীয় শংসাপত্র পাওয়ার ক্ষেত্রে সাহায্য করা হবে। ক্যাম্পে (CAA Camp) সাধারণ মানুষের উপস্থিতিও ছিল বেশ ভালো।













