বাংলাহান্ট ডেস্ক: আর কদিন পরেই বাংলা নববর্ষ। বাঙালির নতুন বছর মানেই কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া। আর ভালোমন্দ খাওয়া মানেই কবজি ডুবিয়ে মাটন। একঘেয়ে মাটনের ঝোল (Recipe) বা মাটন কষা থেকে বেরিয়ে যদি ভিন্ন কিছু ট্রাই করতে চান তবে স্বাদ বদলের জন্য দেখতে পারেন এই রেসিপি।
চেখে দেখুন মাটনের (Recipe) এই বিশেষ পদ
পয়লা বৈশাখ মানেই দারুণ সব লোভনীয় পদ। তার মধ্যে বিশেষ আকর্ষণ থাকে মাটন। এবারের পয়লা বৈশাখে সকলকে তাক লাগিয়ে দিতে বাড়িতেই বানিয়ে ফেলুন মাটন মালাই হান্ডি। দেখে নিন রেসিপি-

মাটন মালাই হান্ডির উপকরণ:
মাটন- ৭৫০ গ্রাম
গোটা জিরে- ১ টেবিল চামচ
গোটা গোলমরিচ- ১ টেবিল চামচ
তেজপাতা- ২ টি
মৌরি- ২ চামচ
ছোট এলাচ- ২ টি
লবঙ্গ- ৪-৫ টি
দারচিনি- ১ টি
পেঁয়াজ কুচি- ২ কাপ
রসুন বাটা- ২ টেবিল চামচ
কাজু- ১০-১২ টি
দই- আধ কাপ
কাঁচালঙ্কা- ৭-৮ টি
জিরেগুঁড়ো- ১ টেবিল চামচ
ধনেগুঁড়ো- ১ টেবিল চামচ
গোলমরিচের গুঁড়ো- ১ চা চামচ
গরম মশলা গুঁড়ো- ১ চা চামচ
কসুরি মেথি- ১ টেবিল চামচ
ধনেপাতা কুচি- ২ টেবিল চামচ
আরও পড়ুন : সঙ্গীতজগতে ইন্দ্র পতন, লক্ষ লক্ষ অনুরাগীদের কাঁদিয়ে প্রয়াত আশা ভোঁসলে
মাটন মালাই হান্ডির প্রণালী: প্রেশার কুকারে প্রথমে সাদা তেল গরম করে গোটা মশলা আর তেজপাতা ফোরন দিয়ে তারপর পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিতে হবে। স্বচ্ছ হয়ে আসলে মিশিয়ে দিতে হবে রসুন বাটা। ভালো করে মশলা কষিয়ে মাটন (Recipe) দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে জল দিয়ে সেদ্ধ হতে দিতে হবে।
আরও পড়ুন : এক নিমেষে পাড়ি ১০০০ কিমি পথ, এই রুটে চালু নতুন বন্দে ভারত স্লিপার
এরপর কাজু, কাঁচালঙ্কা আর দই দিয়ে একটি ঘন পেস্ট বানিয়ে নিতে হবে। এদিকে কড়াই গরম করে তাতে দিতে হবে সেদ্ধ করা মাংস। জল শুকিয়ে গেলে বেটে রাখা পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে সমস্ত গুঁড়ো মশলা আর কসুরি মেথি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে এলে ধনেপাতা কুচি ছড়িয়ে গ্যাস বন্ধ করে দিতে হবে। গরম গরম পরিবেশন করুন মাটন মালাই হান্ডি।












