বাংলা হান্ট ডেস্কঃ পুজোর মাসে রাজ্য সরকারি কর্মীদের (State Government Employees) বাম্পার লক্ষ্মীলাভ হতে পারে। আগেই রাজ্য (Government of West Bengal) জানিয়েছে, আগামী ১ অক্টোবর থেকে ৩৮ শতাংশ হারে ডিএ দেওয়া হবে। এবার শোনা যাচ্ছে, অক্টোবরে দু’বার বেতন পেতে পারেন রাজ্য সরকারি কর্মীরা।
অক্টোবরে সরকারি কর্মীদের দু’বার বেতন? | (State Government Employees)
বর্ধিত ডিএ, পুজোর বোনাস, উৎসবকালীন অগ্রিম সহ অক্টোবরে রাজ্য সরকারি কর্মীরা একাধিক সুবিধা পেতে পারেন। রাজ্যের তরফে আগেই জানানো হয়েছে, যোগ্য সরকারি কর্মীরা সর্বাধিক ৭৪০০ টাকা অবধি অ্যাড হক বোনাস পেতে পারেন। তবে এই সুবিধা সবাই পাবেন না। কারা পাবেন, সেটাও বিজ্ঞপ্তি জারি করে স্পষ্ট করে দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ দিল্লির মতো বাংলাতেও ‘নমো ভারত’! রাজ্যে ৪ হাইস্পিড রুটের প্রস্তাব দিলেন শমীক
সেই সঙ্গেই বলা হয়েছে, ৩১ মার্চ ২০২৬ অবধি যেসব রাজ্য সরকারি কর্মীর সংশোধিত বেতন ৪৬ হাজার টাকার বেশি তবে ৫৪ হাজার টাকার মধ্যে, তাঁরা সর্বাধিক ২২ হাজার টাকা অবধি সুদমুক্ত উৎসবকালীন অগ্রিম পেতে পারেন। সেই অর্থ সর্বাধিক ১০টি মাসিক কিস্তিতে ফেরত করতে হবে।
এছাড়া সরকারি কর্মীদের প্রত্যেক মাসের বেতন সাধারণত মাসের শেষে বা পরের মাসের কয়েক দিনের মধ্যে কর্মীদের অ্যাকাউন্টে জমা হয়ে যায়। সেই হিসেবে চলতি সেপ্টেম্বর মাসের মাইনে অক্টোবর মাসেই শুরুতেই চলে আসার কথা।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, এবারের পুজো অক্টোবর মাসের দ্বিতীয়ার্ধে পড়েছে। ফলে সেই সময় লম্বা ছুটি থাকবে। তাই কর্মীদের আর্থিক চাহিদার কথা মাথায় রেখে অক্টোবর মাসের বেতনও আগাম দিয়ে দেওয়ার ব্যবস্থা করা হতে পারে।
ফলে এই হিসেবে পুজোর মাসেই দু’মাসের বেতন পেতে পারেন রাজ্য সরকারি কর্মীরা। যদিও এখনও এই বিষয়ে কোনও অফিশিয়াল ঘোষণা হয়নি। সবটাই এখনও আলোচনার পর্যায়ে আছে। সরকারি ঘোষণা হলেই বিষয়টি পরিষ্কার হবে।













