বাংলাহান্ট ডেস্ক: দিনের আলো ফুটতেই ভ্যাপসা গরম। বেলা গড়ালে আরও বাড়ে তাপমাত্রা, সাথে অস্বস্তি। আবহাওয়া দপ্তর বলছে আপাতত আবহাওয়ার খুব বেশি তারতম্যের পূর্বাভাস নেই। দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বেশ কিছু জেলায় বিকেলের হতে পারে ঝড়বৃষ্টি। তবে ঝড়-জল দোসর হলো গরম থেকে বিশেষ রেহাই মিলবে না বলেই মনে করা হচ্ছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather
তাপমাত্রা হু হু করে বেড়েছে দক্ষিণবঙ্গে। আগামী কয়েকদিনে তা আরও বাড়তে পারে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আপাতত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আগামী ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্ক থাকবে আবহাওয়া। তাপমাত্রা ঊর্ধ্বমুখীই থাকবে। তবে হালকা ভিজতে পারে কয়েকটি জেলা।
মঙ্গলবার থেকে বৃহস্পতিবার স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে সামান্য বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রামে। বজ্রবিদ্যুৎ-সহ সামান্য ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাকি দক্ষিণবঙ্গের আর কোথাও বৃষ্টি হবে না। শুষ্ক থাকবে আবহাওয়া।
গরম ও অস্বস্তির কারণে আগামীকাল মঙ্গলবারও আবহাওয়া সংক্রান্ত সতর্কতা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে। এরপর বুধবার এবং বৃহস্পতিবার এই দু’দিন বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। শুক্রবার বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে আবহাওয়া সংক্রান্ত সতর্কতা রয়েছে।

আরও পড়ুন: মুখে ‘জয় বাংলা’, হাতে তৃণমূলের পতাকা নিয়ে অদিতি মুন্সির প্রচারে নাইজেরিয়ান! কমিশনের দ্বারস্থ বিজেপি
এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও হুড়মুড়িয়ে বাড়ছে তাপমাত্রা। তবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। আগামী দু’দিন বজ্রবিদ্যুৎ-সহ হালকা ঝড়-বৃষ্টির সম্ভাবনা। আগামীকালও একই রকম থাকবে আবহাওয়া। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এই তিন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকবে।












