বাংলাহান্ট ডেস্ক: পয়লা বৈশাখে বাইরে বেরোনোর জো নেই। ক্রমশ উর্দ্ধমুখী তাপমাত্রা। দক্ষিণবঙ্গের (South Bengal Weather) পাঁচ জেলায় গরম ও অস্বস্তির কারণে জারি হয়েছে হলুদ সতর্কতা। আবহাওয়া দপ্তর বলছে, আজ যেমন গরমের কারণে সতর্কতা রয়েছে, তেমন রয়েছে বৃষ্টির সম্ভাবনাও। একাধিক জেলা ভিজবে বুধে। তাতে স্বস্তি কী ফিরবে কিছুটা? জানুন আবহাওয়ার খবর।
দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather
বুধে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় রয়েছে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তির কারণে সতর্কতা। আজ ও আগামীকাল বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে গরম ও অস্বস্তির কারণে আবহাওয়া সংক্রান্ত সতর্কতা রয়েছে। তবে বৃষ্টিও হতে পারে এসব জেলায়।
দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হতে পারে কালবৈশাখীও। তালিকায় পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর। এই সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে দোসর হতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া। এই সমস্ত জেলায় হলুদ সতর্কতা রয়েছে।
এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই এদিন। তবে আগামীকাল থেকে অবশ্য কিছুটা স্বস্তির খবর রয়েছে। বৃহস্পতি এবং শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝোড়ো হাওয়ার সাথে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম ও পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূমে বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে।

আরও পড়ুন: রাজ্যের আবেদনে সম্মতি দিয়ে দিল সুপ্রিম কোর্ট, রাজ্য সরকারি কর্মীদের DA মামলায় বড় মোড়
এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি, কালিম্পঙে হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার পর্যন্ত। আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে কালবৈশাখীর পূর্বভাস ও বজ্রপাতের আশঙ্কা থাকছে। পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে প্রতি ঘণ্টায় বইতে পারে ঝোড়ো হাওয়া। হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামী মঙ্গলবার পর্যন্ত কয়েকটি জেলায় বৃষ্টি চলতে পারে।












