বাংলাহান্ট ডেস্ক: গাছের পাতা নড়লেও দিচ্ছে গরম হাওয়া। আবহাওয়া জানান দিচ্ছে জ্যৈষ্ঠ মাস আসতে চলল। দিনের বেলায় ভ্যাপসা গরম দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে। বিকেলের দিকে আবার কোথাও কোথাও বৃষ্টিও হচ্ছে। আবহাওয়া দপ্তর বলছে, এদিনও কলকাতা-সহ জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিকেলের দিকে। তাতে গরম কী কমবে?
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather
হাওয়া অফিস বলছে, বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রগর্ভ মেঘ থেকে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। হালকা বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং পূর্ব মেদিনীপুরে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও এক বা দু’টি অংশে সামান্য বৃষ্টি হতে পারে।
ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং পূর্ব মেদিনীপুর জেলায় এক বা দু’টি জায়গায়। যার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। ১৯ মে-র মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিচ্ছিন্নভাবে সামান্য বৃষ্টি চলবে।
আগামী এক সপ্তাহে কলকাতা ও দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে দিনের তাপমাত্রা ৩-৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। পরের কয়েকদিন একই রকম থাকবে তাপমাত্রা। শহর কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫-৩৭ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন: আফ্রিকায় বড় সাফল্য ট্রাম্পের! মার্কিন-নাইজেরিয়া যৌথ অভিযানে খতম আইএসের দ্বিতীয় শীর্ষ নেতা
এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
শনিতে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার সহ সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। রবিবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি চলতে পারে। এর মধ্যে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘণ্টায় সর্বোচ্চ ৫০ কিলোমিটার পর্যন্ত বেগে বইতে পারে ঝোড়ো হাওয়ার কারণে সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আগামী সাত দিন তাপমাত্রায় তেমন হেরফের হবে না উত্তরের জেলাগুলিতে।













