ভ্যাপসা গরমে কিছুক্ষণেই নামবে স্বস্তির বৃষ্টি! সন্ধ্যার পর ভিজবে কলকাতাও, জানাল হাওয়া অফিস

Published on:

Published on:

south bengal weather(234)
Follow

বাংলাহান্ট ডেস্ক: চরম গরম দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। দিন দিন বাড়ছে তাপমাত্রা। যার জেরে নাজেহাল সাধারণ মানুষ। আবহাওয়া দপ্তর বলছে, আজ রবিবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে দোসর হতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। আর কোন কোন জেলা ভিজবে?

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather

ভ্যাপসা গরমের মাঝেই এদিন সামান্য বৃষ্টির সম্ভাবনা হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে। এই সব জেলার এক-দুটি অংশে বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টির সম্ভাবনা।

আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কোথাও। বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি হতে পারে পশ্চিমের জেলাগুলির কিছু অংশে। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টির সম্ভাবনা। সাথে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। কোথাও কোথাও ঝড়-বৃষ্টি হলেও গরম কমছে না। আপাতত আগামী সাত দিন দক্ষিণবঙ্গে তাপমাত্রার বিশেষ হেরফের হবে না বলে পূর্বাভাস।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের বেলায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। আবহাওয়া দপ্তর বলছে, ইতিমধ্যেই আন্দামান-নিকোবরে বর্ষা সময়ের অনেক আগেই ঢুকে পড়েছে, তবে বাংলায় বর্ষা কবে আসবে তা এখনও স্পষ্ট নয়। রাজ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু এন্ট্রি নেওয়ার সময় এখনও আসেনি বলেই জানাচ্ছে হাওয়া অফিস।

south bengal weather(226)

আরও পড়ুন: বিধাননগরে তৃণমূলের পার্টি অফিসে উদ্ধার শতাধিক আধার কার্ড,ভোট নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

উত্তরবঙ্গে অবশ্য সেরম গরম নেই। ঝড়-বৃষ্টি চলছে। এদিন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার সহ সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও ভারী আবার অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। সর্বোচ্চ ৫০ কিলোমিটার পর্যন্ত বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে সাথে। আগামী পাঁচ দিন তাপমাত্রায় বড়সড় হেরফের হবে না উত্তরের জেলাগুলিতে।