বাংলাহান্ট ডেস্ক: দক্ষিণবঙ্গে (South Bengal Weather) খেল দেখাচ্ছে তাপমাত্রা ওদিকে উত্তরে ঝড়-বৃষ্টির ডবল ডোজ। দুই বঙ্গে ভিন্ন চিত্র। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের বেলার ভ্যাপসা গরমে টেকা দায়। রাতেও বহাল থাকছে অস্বস্তি। আবহাওয়া দপ্তর বলছে, আজও কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পরিস্থিতি একই রকম থাকলেও আগামীকাল থেকে আসতে পারে বদল।
দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ ঝড়-বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। তবে বৃহস্পতিবার থেকে ফের হবে ঝড়-বৃষ্টি, এমনই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। তবে একই সাথে আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরম ও অস্বস্তি বজায় থাকবে।
আবহাওয়া দপ্তর বলছে, ২৬ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহ চলবে। গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। ইতিমধ্যেই জেলায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রির উপরে পৌঁছে গিয়েছে। ৪০ ডিগ্রিতেও পৌঁছে গিয়েছে কোথাও কোথাও। তাপমাত্রা সর্বোচ্চ থাকতে পারে পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে।
আগামীকাল থেকে বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সম্ভাবনা। তালিকায় পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ-সহ একাধিক জেলা। তবে ভারী বৃষ্টি হবে না কোথাও। সামান্য বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। টানা ২৭ এপ্রিল অবদি ঝড়-বৃষ্টির সম্ভাবনা। ২৫ ২৬ ও ২৭ এপ্রিল বৃষ্টির পরিমাণ ও দাপট আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। আপাতত স্বাভাবিকের তুলনায় ৩ থেকে ৫ ডিগ্রি বেশি থাকার সম্ভাবনা।

আরও পড়ুন: ভোটের পরেই মাধ্যমিকের রেজাল্ট, কোন কোন সাইটে কীভাবে দেখবেন ফলাফল?
এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টি চলছেই। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার সহ উত্তরের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি আরও বাড়ার সম্ভাবনা। ২৫ তারিখের পর আরও বাড়বে দাপট। পাশাপাশি বইবে দমকা হাওয়া। আপাতত তাপমাত্রার বড়সড় পরিবর্তন হবে না উত্তরে।












