ভোটের পরেই মাধ্যমিকের রেজাল্ট, কোন কোন সাইটে কীভাবে দেখবেন ফলাফল?

Published on:

Published on:

Police came forward to help Madhyamik 2026 students
Follow

বাংলাহান্ট ডেস্ক: ভোটের রেজাল্ট বেরোনোর পরেই প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের (Madhyamik) ফলাফল। আগামী ৮ মে মাধ্যমিকের রেজাল্ট। মধ্যশিক্ষা পর্ষদের তরফে ইতিমধ্যেই একটি বিবৃতি দিয়ে মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর কথা জানানো হয়েছে। কিন্তু কোন সাইটে দেখা যাবে মাধ্যমিকের ফলাফল?

প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের (Madhyamik) ফলাফল

জানা যাচ্ছে, এবছর একাধিক সাইটে দেখা যাবে মাধ্যমিকের রেজাল্ট। এখনও পর্যন্ত দুটি সাইট নিশ্চিত হয়ে রয়েছে যেগুলি হল, wbbse.wb.gov.in এবং wbresults.nic.in। এই দুই ওয়েবসাইটে নিশ্চিত ভাবে দেখা যাবে ফল। এছাড়াও আরও কিছু ওয়েবসাইটে দেখা যাবে ফলাফল।

Where to see madhyamik result and how

কোন সাইটে দেখা যাবে রেজাল্ট: কীভাবে দেখা যাবে মাধ্যমিকের ফল? এর জন্য প্রথমেই যেতে হবে নির্দিষ্ট সাইটে। দুই সাইটেই ওয়েস্ট বেঙ্গল মাধ্যমিক (Madhyamik) রেজাল্ট ২০২৬ নামে একটি লিঙ্ক পাওয়া যাবে। ওই লিঙ্কে ক্লিক করলে একটি পেজ খুলে যাবে। সেখানে নির্দিষ্ট জায়গায় লিখতে হবে রোল নম্বর এবং জন্ম তারিখ।

আরও পড়ুন : কোড না দিলে মিলবে না সিলিন্ডার, গ্যাস বুকিংয়ে নয়া নিয়ম চালু

কীভাবে দেখা যাবে: এরপর সঠিক ভাবে ক্যাপচা দিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এরপরেই দেখা যাবে মাধ্যমিকের রেজাল্ট। সেটা ডাউনলোড করে প্রিন্টও করা যাবে। এছাড়াও এবছর স্কুলে গিয়েও দেখা যাবে রেজাল্ট।

আরও পড়ুন : হলফনামার সঙ্গে বিস্তর অসঙ্গতি, আয়কর তল্লাশিতে কোটি টাকার হিরে-জহরত উদ্ধার দেবাশিস কুমারের বাড়িতে

আগামী শিক্ষাবর্ষ থেকে সিলেবাসে বদল আসতে চলেছে মাধ্যমিকে। বাংলা, বিজ্ঞানের মতো কিছু বিষয়ে আসছে বদল। ২০২৭ সালে সংশোধিত সিলেবাস চালু করে দেওয়া যাবে বলে মনে করা হচ্ছে।