বাংলাহান্ট ডেস্ক: বুধে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলায় জেলায় ঝড়-বৃষ্টি হয়েছে। তাপমাত্রাও বেশ কিছুটা কম এদিন। আবহাওয়া দপ্তর বলছে, বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যদিও সব জেলার সমস্ত জায়গায় বৃষ্টি হবে না। কতদিন চলবে এই বর্ষণ? জেনে নিন আবহাওয়ার আপডেট।
দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather
দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার। আগামীকালে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা এবং পশ্চিম মেদিনীপুরে। ভারী বৃষ্টি কারণে সেখানে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও বৃষ্টি হবে উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। কমলা সতর্কতা রয়েছে।
বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা। সাথে বইবে ঝোড়ো হাওয়া। আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আবহাওয়া দপ্তর বলছে, সাগরে থাকা ঘূর্ণাবর্তের জেরে কালবৈশাখী ঝড় সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। পূর্ব বিহারের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে, সমুদ্রতল থেকে যার উচ্চতা ০.৯ কিলোমিটার। ফলত বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে। আর ঝড়-বৃষ্টির সম্ভাবনা।

আরও পড়ুন: পোড়া বা ভর্তা নয়, এবার বেগুন দিয়েই বানিয়ে ফেলুন সুস্বাদু নিরামিষ কোফতা—জানুন রেসিপি
এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
বৃহস্পতিবারও ঝড়- বৃষ্টির সম্ভাবনা উত্তরে। উঠবে কালবৈশাখীও। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে আগামী দিন ভারী বৃষ্টির সম্ভাবনা। কমলা সতর্কতা জারি রয়েছে। পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বাকি জেলাগুলিতেও কম-বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।












