বাংলাহান্ট ডেস্ক: বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে। তবে গত ২৪ ঘণ্টায় কিছুটা বেড়েছে তাপমাত্রাও। আগামী ৭ তারিখ পর্যন্ত টানা ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর। আজও কী দক্ষিণবঙ্গে (South Bengal Weather) সেই ধারাই অব্যাহত থাকবে? আজ মঙ্গলে কোথায় কোথায় বৃষ্টি? আবহাওয়ার আপডেট।
দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather
মঙ্গলবার ঝড়-বৃষ্টির দাপট কমলেও বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে। এদিন বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি, পূর্ব বর্ধমান এবং উত্তর ২৪ পরগনায়। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। এছাড়া কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা সহ বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা।
আজ একই ট্রেন্ড থাকলেও বুধবার থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা কমবে। বৃহস্পতি ও শুক্রবার শুষ্ক আবহাওয়ার থাকবে দক্ষিণবঙ্গে। সাথেই বাড়বে তাপমাত্রা। তার আগে আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাই ভিজতে পারে। বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দপ্তর বলছে, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। আবার পশ্চিমবঙ্গ, অসম হয়ে বাংলাদেশ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত। এর কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে আর ঝড়-বৃষ্টি হচ্ছে সমানে। তবে আপাতত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর আর নিষেধাজ্ঞা নেই।

আরও পড়ুন: নন্দীগ্রামের পর ভবানীপুরেও জয়! সার্টিফিকেট হাতে নিয়ে কাদের ধন্যবাদ জানালেন শুভেন্দু অধিকারী?
এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার সহ একাধিক জেলায় আজও বৃষ্টির সম্ভাবনা। কোচবিহার, মালদহ, দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। তবে ঝড়-বৃষ্টির দাপট কমবে এদিন থেকে। বুধবারের পর থেকে শুষ্ক আবহাওয়া থাকবে।












