হুড়মুড়িয়ে কমবে তাপমাত্রা! টানা ৫ দিন দফায় দফায় ঝড়-বৃষ্টি দক্ষিণবঙ্গে: আবহাওয়ার খবর

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক: গুমোট গরম সর্বত্র। জ্যৈষ্ঠ মাসে খেল দেখাচ্ছে আবহাওয়া। বিগত বেশ কিছুদিন থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ক্রমশ উর্দ্ধমুখী। তবে এবার তাতে ব্রেক। আবহাওয়া দপ্তর বলছে, ফের একবার দক্ষিণবঙ্গ (South Bengal Weather) বৃষ্টিতে ভিজবে। আগামীকাল থেকেই আবহাওয়া পরিবর্তনের আশঙ্কা।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে বুধবার থেকে বাড়বে বৃষ্টির দাপট। আসলে বিহারে তৈরি হচ্ছে একটি ঘূর্ণাবর্ত। অন্ধ্রপ্রদেশ পর্যন্ত অক্ষরেখা গিয়েছে ঝাড়খণ্ড-ওড়িশার উপর দিয়ে। এর প্রভাবে রাজ্যে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প ঢুকে বৃষ্টির জন্য উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে।

আজ বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গে কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দিনের বেলায় চরম গরম থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও বীরভূমের মত জেলাগুলিতে।

বুধবার থেকে ঝড়-বৃষ্টির অধিক সম্ভাবনা পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। ইতিমধ্যেই জারি হয়েছে হলুদ সতর্কতা। এই জেলাগুলোতে বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বুধবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টি হতে পারে। শনিবার পর্যন্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কলকাতায় বৃষ্টি বাড়বে বুধবার থেকে। বুধ থেকে টানা শুক্রবার পর্যন্ত পরপর তিনদিন কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে। ঝড়বৃষ্টির কারণে তাপমাত্রা কমবে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, শনিবারের মধ্যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস মত কমতে পারে। ফলে কিছুটা স্বস্তির মুখ দেখবে রাজ্যবাসী।

South Bengal Weather Rain update today 21st April 2026

আরও পড়ুন: 200 মেগাপিক্সেলের ক্যামেরা! MediaTek Dimensity 9500s চিপসেট, লঞ্চ হল Oppo Reno 16 Series

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

উত্তরবঙ্গে অবশ্য বিপরীত চিত্র। বৃষ্টি কিছুটা কমবে বুধবার থেকে। সতর্কতা জারি নেই কোথাও। তার আগে মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরে। দোসর হতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।