গরম যাবে চুলোয়! ফের ঝড়-বৃষ্টির ডবল ডোজ দক্ষিণবঙ্গে: আজকের আবহাওয়া

Published on:

Published on:

south bengal weather(218)
Follow

বাংলাহান্ট ডেস্ক: ঝড়-বৃষ্টি কাটিয়ে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতেও গরম বাড়ছে। আবহাওয়া দপ্তর বলছে, চলতি সপ্তাহে ৪-৬ ডিগ্রি তাপমাত্রা বাড়ার পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। বিশেষত পশ্চিমের জেলাগুলোতে গরম আরও বাড়বে। সবমিলিয়ে ভ্যাপসা গরমে নাজেহাল হতে হবে সকলকে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম সব জেলাতেই বাড়ন্ত তাপমাত্রার কারণে দুর্ভোগ বাড়বে। তার সাথে দোসর হবে আর্দ্রতাজনিত অস্বস্তি। তবে তা সাময়িক। কারণ আরও দু’দিন ভ্যাপসা গরমের পর দক্ষিণবঙ্গে শুরু হবে ঝড়-বৃষ্টি।

রবিবার থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি জেলায় জেলায় ঘণ্টায় ৪০-৫০ কিমি ঝোড়ো হাওয়া বইতে পারে। তার আগে আজ শুক্রবার হাওড়া, কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে গরমের ও আদ্রতার কারণে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।

আরও পড়ুন: UPI-র নয়া রেকর্ড! দেশজুড়ে হু হু করে বৃদ্ধি পাচ্ছে ডিজিটাল লেনদেন, চমকে দেবে মার্চের পরিসংখ্যান

আজ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া কোথাও বৃষ্টি হবে না। আবহাওয়া শুষ্ক থাকবে সর্বত্র।

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টি চলছে। আবহাওয়া আপাতত বেশ মনোরম রয়েছে। আজ জলপাইগুড়ি, শিলিগুড়ি, মালদা, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং এবং কালিম্পংয় সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা। পাশাপাশি তাপমাত্রা বাড়বে এবার ধীরে ধীরে।