নেপালে এখনও নিখোঁজ ৩৭ বাঙালি, পরিবারকে বড় আশ্বাস শুভেন্দুর, খুলছে বিশেষ WhatsApp গ্রুপ

Published on:

Published on:

Suvendu Adhikari Assures Families as 37 Bengalis Remain Missing in Nepal
Follow

বাংলা হান্ট ডেস্কঃ নেপালে বন্যা ও ভয়াবহ পরিস্থিতির মধ্যে আটকে পড়েছেন বাংলার বেশ কিছু বাসিন্দা। এখনও অনেকের সঙ্গে পরিবারের যোগাযোগ হয়নি। এই পরিস্থিতিতে নিখোঁজদের পরিবারের সঙ্গে সরাসরি কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুক্রবার অনলাইনে তাঁদের সঙ্গে কথা বলে সবরকম সাহায্যের আশ্বাস দেন তিনি।

৩৯ জনের মধ্যে ২ জনের খোঁজ, বাকি ৩৭ জনকে খুঁজে বের করার আশ্বাস্য শুভেন্দুর (Suvendu Adhikari)

শুভেন্দু (Suvendu Adhikari) জানান, নেপালে বাংলার ৩৯ জন নাগরিক আটকে রয়েছেন। তাঁদের মধ্যে দু’জনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে। তাঁরা বসিরহাটের বাসিন্দা। তাঁদের বিমানে করে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে। তবে বাকি ৩৭ জনের এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি। পরিবারগুলির সঙ্গে কথা বলার সময় শুভেন্দু জানান, বিদেশমন্ত্রী গোটা বিষয়টি দেখছেন। রাজ্য সরকারও যোগাযোগের চেষ্টা চালাচ্ছে। তিনি নিজেও পরিস্থিতির উপর নজর রাখছেন। গতকাল দু’জনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে বলেও জানান তিনি। আরও মানুষের সঙ্গে দ্রুত যোগাযোগ করা যাবে বলে আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।

নেপালে নিখোঁজদের তালিকায় রয়েছেন প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী মুকুল রায়ের পুত্রবধূ শর্মিষ্ঠা রায়। কৈলাস যাত্রায় গিয়ে তাঁর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। এদিন শর্মিষ্ঠার স্বামী শুভ্রাংশ রায় ও তাঁর মেয়ের সঙ্গেও অনলাইনে কথা বলেন শুভেন্দু (Suvendu Adhikari)। তাঁদেরও আশ্বস্ত করেন তিনি।

দমদমের এক মহিলা নিজের পরিজনকে খুঁজে দেওয়ার আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রীর সামনে হাত জোড় করেন। তখন তাঁকে আশ্বস্ত করে শুভেন্দু বলেন, “হাত জোড় করবেন না। আমরা পাশে আছি।”

কসবার এক নিখোঁজ ব্যক্তির পরিবার জানতে চায়, প্রয়োজনে তাঁরা নেপালে গিয়ে নিজের পরিজনকে খুঁজতে পারবেন কি না। জবাবে মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari) বলেন, সরকার তাঁদের পাশে রয়েছে। কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হলে নেপালে টিম পাঠানোর বিষয়টিও দেখা হবে। ভারত সরকারের সঙ্গে নেপাল সরকারের ভালো সম্পর্ক রয়েছে বলেও জানান তিনি। গোটা বিষয়টি ভারত সরকারকে জানানো হবে বলে আশ্বাস দেন।

Nepal Flood Kharagpur's Swapan missing

আরও পড়ুনঃ দার্জিলিং থেকে মায়াপুর, পর্যটনে বড় বদলের পথে বাংলা! নয়া পরিকল্পনা রাজ্যের

এদিকে দুর্গাপুরের একটি পরিবার নিখোঁজদের বিষয়ে দ্রুত তথ্য পাওয়ার জন্য একটি WhatsApp গ্রুপ তৈরির আবেদন জানায়। সেই আবেদন মেনে পরিবারের সদস্যদের জন্য নির্দিষ্ট WhatsApp গ্রুপ তৈরি করা হবে বলে জানান শুভেন্দু (Suvendu Adhikari)। এর মাধ্যমে সবাই প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন। তবে এখনও পর্যন্ত ৩৭ জনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলেই জানান মুখ্যমন্ত্রী।