‘আরও ২০-৩০ লাখ লাগলে, আমি দেওয়ার ব্যবস্থা করব’! অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর

Published on:

Published on:

Suvendu Adhikari big announcement about Annapurna Yojana
Follow

বাংলা হান্ট ডেস্কঃ অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) ভেরিফিকেশন জোরকদমে চলছে। শনিবারও অনেক যোগ্য মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। এবার প্রকৃত প্রাপকদের ফের একবার আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। দরকার হলে আরও ২০ থেকে ৩০ লক্ষ যোগ্য মহিলাকে টাকা দেওয়ার ব্যবস্থা করা হবে বলে ঘোষণা করলেন তিনি।

অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট আশ্বাসবাণী মুখ্যমন্ত্রীর | (Suvendu Adhikari)

এদিন ভবানীপুরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের ১ কোটি ৪৫ লক্ষ মহিলা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাচ্ছেন। যেসব আবেদনকারী এখনও এই সরকারি প্রকল্পের টাকা পাননি, তাঁদের জন্য ক্লেম অপশন রয়েছে। কেউ ক্লেম করলে পুনরায় যাচাই করা হবে। তাতে যোগ্য বলে বিবেচিত হলেই ৩ হাজার টাকা করে পাঠাবে সরকার।

আরও পড়ুনঃ সরকারি কর্মীদের ফেরত দিতে হবে এই টাকা! বিরাট সিদ্ধান্ত রাজ্যের

শুভেন্দু বলেন, “জুনে ২৮ লক্ষ মহিলা অন্নপূর্ণা যোজনা পেয়েছিলেন। অগাস্টে ১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। কথা দিচ্ছি, যারা সামান্য ভাতার উপর নির্ভরশীল বা প্রকৃতভাবে টাকা পাওয়ার যোগ্য, আরও ২০ থেকে ৩০ লক্ষ যোগ্য মহিলার জন্য টাকা দরকার হলে, আমি দেওয়ার ব্যবস্থা করব।“

পাশাপাশি মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, “ধমক চমক দিয়ে, রিলস বানিয়ে, মিডিয়া ট্রায়াল করে ২০ জন লোককে রাস্তায় নামিয়ে কোনও লাভ হবে না। হেরে যাওয়া তৃণমূলের বুদ্ধি কাজে আসবে না।“ পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার নিয়েও সরব হন তিনি।

শুভেন্দু প্রশ্ন করেন, ২০২১ সালে মাত্র ৫০০ টাকা দিয়ে কতদিন সময় লাগিয়েছিল? এরপর ২০২৪ লোকসভা ভোটের মুখে সেই ৫০০ টাকা বাড়িয়ে ১ হাজার টাকা করা হয়। এরপর বিধানসভা ভোটের তিন মাস আগে সেই টাকা বাড়িয়ে দেড় হাজার করেছিল।

Suvendu Adhikari

মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, যেসব জায়গায় বিজেপি জিতেছিল, সেখানকার মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া হয়নি। বর্তমান রাজ্য সরকার সেসব মহিলা ও আর্থিকভাবে দুর্বল মহিলাদের অগ্রাধিকার দেবে বলে জানান তিনি।

গত ১৭ অগাস্ট থেকে অন্নপূর্ণা যোজনার অগাস্টের কিস্তি দেওয়া শুরু করেছিল রাজ্য সরকার। ২০ অগাস্ট অবধি সেই টাকা দেওয়া হবে বলে জানানো হয়েছিল। তবে শনিবার দেখা যায়, বহু যোগ্য আবেদনকারীর অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে ঢুকছে। এই আবহে ফের একবার আবেদনকারীদের উদ্দেশে বড় আশ্বাসবাণী দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।