বালুরঘাটবাসীকে জোড়া উপহার! বিমানবন্দর ও মেডিক্যাল কলেজ নিয়ে দুই বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Published on:

Published on:

Suvendu Adhikari big announcement about Balurghat Airport and South Dinajpur Medical College
Follow

বাংলা হান্ট ডেস্কঃ দক্ষিণ দিনাজপুর জেলায় প্রশাসনিক সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যের মুখ্যমন্ত্রীর আসনে বসার পর এই প্রথম সেখানে প্রশাসনিক সফরে গেলেন তিনি। আর প্রথম সফরেই বালুরঘাটবাসীকে জোড়া উপহারও দিলেন। বালুরঘাট বিমানবন্দর (Balurghat Airport) ও দক্ষিণ দিনাজপুর মেডিক্যাল কলেজ নিয়ে বড় ঘোষণা করেছেন তিনি।

বালুরঘাটবাসীকে মুখ্যমন্ত্রীর জোড়া উপহার | (Suvendu Adhikari)

বুধবার বালুরঘাটে প্রশাসনিক পর্যালোচনা বৈঠক ও একাধিক উন্নয়নমূলক প্রকল্পের সূচনা রয়েছে। এর মাঝেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, শীঘ্রই বালুরঘাট বিমানবন্দর সম্পূর্ণ সচল হতে চলেছে। পাশাপাশি প্রস্তাবিত দক্ষিণ দিনাজপুর মেডিক্যাল কলেজের ভূমিপুজো এবং নির্মাণকাজও তাড়াতাড়ি শুরু হতে চলেছে বলে জানান তিনি।

আরও পড়ুনঃ অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাসে ‘Bank Account Invalid’ দেখাচ্ছে? কী করতে হবে জানুন

শুভেন্দুর দক্ষিণ দিনাজপুর সফরে ঠাসা কর্মসূচি রয়েছে। তার মাঝেই বালুরঘাটবাসীর জন্য দু’টি বড় ঘোষণা করেন তিনি। ইতিমধ্যেই এই নিয়ে স্থানীয়দের মধ্যে চরম উদ্দীপনা তৈরি হয়েছে।

বালুরঘাট বিমানবন্দর দীর্ঘদিন ধরে সংস্কারহীন অবস্থায় বন্ধ পড়ে রয়েছে। দ্রুত সেটি বাণিজ্যিক উড়ানের উপযোগী করে চালু করার নির্দেশ দিয়েছে প্রশাসন। পাশাপাশি বালুরঘাট জেলা হাসপাতাল প্রাঙ্গনেই প্রস্তাবিত দক্ষিণ দিনাজপুর মেডিক্যাল কলেজের প্রাথমিক পরিকাঠামো নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গেই সরকারি জমিতে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্থায়ী ক্যাম্পাস স্থানান্তর করার রূপরেখাও চূড়ান্ত করা হচ্ছে।

Suvendu Adhikari

প্রশাসনিক পর্যালোচনা সভা, একাধিক প্রকল্পের উদ্বোধনের কাজ নিয়ে দক্ষিণ দিনাজপুর পৌঁছেছেন মুখ্যমন্ত্রী। এত কর্মসূচির মাঝেও সময় বের করে বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের বাড়িতে মধ্যাহ্নভোজ করেন তিনি। দুপুরের খাবারে তাঁর পাতে ঐতিহ্যবাহী নানা বাঙালি পদ পরিবেশন করা হয়।

মেনুতে ছিল, সাদা ভাত, শুক্তো, পাট শাক ভাজা, পোস্ত, বালুরঘাটের বিখ্যাত রাইখোর বা রাইখয়রা মাছ ভাজা, ময়া মাছের চচ্চড়ি, কাতলা মাছ, ইলিশ মাছ, দেশি মুরগির মাংস। মিষ্টিমুখেরও আয়োজন করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। শুভেন্দুর পাতে পরিবেশন করা হয় নয়াবাজারের দই, রসগোল্লা ও চাটনি।