“তৃণমূলের একাধিক বিধায়ক আমার কাছে…”, শপথের পরেই বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Published on:

Published on:

government scheme
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বুধবার ভবানীপুরের বিধায়ক হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবার বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেখানেই তিনি দাবি করেন, তৃণমূলের একাধিক বিধায়ক তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন। একইসঙ্গে নন্দীগ্রাম আসন ছাড়ার কথা ঘোষণা করে তিনি জানান, এলাকার মানুষের সঙ্গে তাঁর সম্পর্ক আগের মতোই থাকবে। প্রথম দিনেই প্রশাসন, বিধানসভা এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ বার্তা দেন মুখ্যমন্ত্রী।

কী বললেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)?

বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, তৃণমূলের একাধিক বিধায়ক তাঁর কাছে এসেছেন। তাঁদের অনেকেই নাকি তাঁকে বলেছেন, “স্বাধীনতা পেলাম।” এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন জল্পনা।

এদিন ভবানীপুরের বিধায়ক হিসেবে শপথ নেওয়ার সঙ্গে সঙ্গেই নন্দীগ্রামের বিধায়ক পদ ছাড়তে হয়েছে শুভেন্দুকে (Suvendu Adhikari)। যদিও তিনি স্পষ্ট করে জানান, নন্দীগ্রামের মানুষের সঙ্গে তাঁর যোগাযোগ বা দায়িত্বে কোনও বদল হবে না। তিনি বলেন, আসন ছাড়লেও এলাকার মানুষকে সেই অভাব বুঝতে দেবেন না।

নতুন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari) এদিন বিধানসভার কাজকর্ম নিয়েও বার্তা দেন। তাঁর কথায়, ১৪৩ জন বিধায়ক এদিন শপথ নেবেন এবং পরের দিনও সেই প্রক্রিয়া চলবে। তিনি জানান, সরকার বিধানসভার কাছে দায়বদ্ধ থাকবে এবং কোনও কিছু গোপন রাখা হবে না। গণতন্ত্রের মূল ভাবনাকে সামনে রেখেই সরকার কাজ করবে বলেও দাবি করেন তিনি।

এদিন নিজের কনভয়ের গাড়ির সংখ্যাও কমানোর কথা ঘোষণা করেন শুভেন্দু (Suvendu Adhikari)। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেখানো পথ অনুসরণ করেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। অপ্রয়োজনীয় গাড়ি কনভয়ে রাখা হবে না বলেও স্পষ্ট জানান মুখ্যমন্ত্রী।

TMC MLAs come to meet Chief Minister Suvendu Adhikari

আরও পড়ুনঃ ২৭৪২ কোটি টাকার কয়লা পাচার! লালার আগাম জামিন নিয়ে সুপ্রিম কোর্টে বিস্ফোরক দাবি ED-র

বিজয় মিছিল নিয়েও সংযত অবস্থান নেয় নতুন সরকার। শুভেন্দু (Suvendu Adhikari) জানান, কোনও বিজয় মিছিল হবে না। তবে বিকেল ৫টা থেকে ৭টা পর্যন্ত রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের নির্দেশে ভবানীপুরে ধন্যবাদ জ্ঞাপন কর্মসূচি পালন করা হবে। সেখানে কাউকে জোর করে আবির মাখানো বা ফুল ছোড়া হবে না বলেও জানানো হয়েছে।