Durga Puja 2026 Live Updates

শুভেন্দু ‘হেনস্থা’ বিতর্কে নড়েচড়ে বসল আদালত, পুলিশের কাছে রিপোর্ট তলব হাই কোর্টের

Published on:

Published on:

Suvendu Adhikari
Follow

বাংলা হান্ট ডেস্কঃ কলকাতায় সিইও দপ্তরে সামনে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) ঘিরে হেনস্থার অভিযোগে নড়েচড়ে বসল আদালত। এই ঘটনাকে কেন্দ্র করে এবার পুলিশকে বিস্তারিত রিপোর্ট দিতে বলল কলকাতা হাই কোর্ট।

শুভেন্দুর (Suvendu Adhikari) মামলায় কী নির্দেশ দিল হাই কোর্ট?

শুক্রবার শুনানিতে প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ জানায়, গত ২৪ ফেব্রুয়ারি সিইও দপ্তরের সামনে শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) হেনস্থার অভিযোগ নিয়ে পুলিশকে রিপোর্ট জমা দিতে হবে। শুধু তাই নয়, এই ঘটনায় যারা অভিযুক্ত, তাঁদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তাও স্পষ্ট করে জানাতে হবে।

নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন

শুনানির সময় শুভেন্দুর (Suvendu Adhikari) আইনজীবী নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তাঁর বক্তব্য, সিইও দফতরের গেটের মুখ বন্ধ করে কীভাবে বিক্ষোভ দেখানোর অনুমতি দেওয়া হল, তা নিয়ে সংশয় রয়েছে। তিনি আদালতের কাছে আবেদন করেন, ওই ভবনের ২০০ মিটারের মধ্যে যাতে কোনও বিক্ষোভ বা সভা না হয়, সে বিষয়ে নির্দেশ দেওয়া হোক।

অন্যদিকে, রাজ্যের পক্ষ থেকে জানানো হয়, তারা এই বিষয়ে রিপোর্ট দিতে চায়। তবে তার জন্য ৫ মার্চ পর্যন্ত সময় চাওয়া হয়। দুই পক্ষের বক্তব্য শোনার পর আদালত আপাতত বিরোধী দলনেতার (Suvendu Adhikari) নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেয়। পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ৫ মার্চ।

কী ঘটেছিল ২৪ ফেব্রুয়ারি?

গত ২৪ ফেব্রুয়ারি সিইও দপ্তরে ঢোকার সময় বাধার মুখে পড়েন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় এবং অভিযোগ, তাঁর দিকে জুতোও ছোড়া হয়। শুভেন্দুর দাবি, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও কোনও পদক্ষেপ নেয়নি তারা। সেই অভিযোগ নিয়েই তিনি হাইকোর্টের দ্বারস্থ হন।

আরও পড়ুনঃ ভোটের আগে বড় চমক! নবান্নের শেষ মন্ত্রিসভায় একগুচ্ছ নিয়োগে সিলমোহর

উল্লেখ্য, এর আগেও বিরোধী দলনেতার (Suvendu Adhikari) নিরাপত্তা নিয়ে সতর্ক থাকতে পুলিশকে নির্দেশ দিয়েছিল হাই কোর্ট। শুক্রবারের নির্দেশে আদালত আবারও স্পষ্ট করে জানিয়ে দেয়, বিধানসভার বিরোধী দলনেতার নিরাপত্তা নিশ্চিত করতেই হবে।