‘সব জায়গায় CCTV লাগাও’, হিংসা-তপ্ত নন্দীগ্রামে কড়া বার্তা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর

Published on:

Published on:

Suvendu Adhikari issues strong warning after Nandigram violence claims
Follow

বাংলা হান্ট ডেস্কঃ নন্দীগ্রামে সমবায় ভোটকে ঘিরে ফের উত্তপ্ত হয়ে উঠল রাজনৈতিক পরিস্থিতি। ভোটের ফল ঘোষণার পর থেকেই এলাকায় হিংসার অভিযোগ উঠেছে। রানিটক সমবায়ে তৃণমূলের জয়ের পর বিজেপি সমর্থকদের বাড়িতে হামলার অভিযোগ সামনে আসায় নতুন করে চাপানউতোর শুরু হয়েছে। এই পরিস্থিতিতে প্রকাশ্যে কড়া বার্তা দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)

কী বার্তা দিলেন শুভেন্দু (Suvendu Adhikari)?

নন্দীগ্রামের বিধায়ক তথা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এদিন প্রকাশ্যে হিন্দুদের একজোট হওয়ার বার্তা দেন। তিনি নির্দেশ দেন, “সব হিন্দু ঘরে আগামী সকালের মধ্যে ধ্বজা লাগাতে হবে। এখানকার হিন্দুদের জিহাদি-মৌলবাদীদের থেকে একেবারে আলাদা করে দিতে হবে।” শুভেন্দু আরও বলেন, গোটা এলাকায় সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলতে হবে। কলকাতা থেকে উন্নত মানের ক্যামেরা আনার নির্দেশও দেন তিনি। তাঁর কথায়, “যত টাকা লাগে আমি দেব। সব সিসিটিভির নিয়ন্ত্রণ থাকবে আমার এমএলএ অফিসে। সব মন্দিরে মাইক টাঙাতে হবে। গোটা গ্রামে শাঁখ বিতরণ করতে হবে।”

নতুন করে আত্মবিশ্বাস তৃণমূল শিবিরে

অন্যদিকে সমবায় ভোটে জয়ের পর নন্দীগ্রামে নতুন করে আত্মবিশ্বাস পেয়েছে তৃণমূল কংগ্রেস। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, ‘অপারেশন নন্দীগ্রাম’-এ তৃণমূলের ভরসা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় মডেল। সেবাশ্রয় শিবির হওয়ার পরেই নন্দীগ্রামে সমবায় ভোট হয় এবং সেখানেই জয় পায় রাজ্যের শাসক দল।

দলীয় কোন্দল সামলাতে অভিষেকের কৌশল

তবে সাম্প্রতিক সময়ে নন্দীগ্রামে তৃণমূলের অস্বস্তির বড় কারণ দলীয় কোন্দল। সেই কোন্দল মেটাতে বীরভূম মডেলে কোর কমিটি গঠনের পথেও হেঁটেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুভেন্দুকে (Suvendu Adhikari) নন্দীগ্রামে কোণঠাসা করতে অভিষেকই প্রধান অস্ত্র, এমনটাই মত তৃণমূলের শীর্ষ নেতৃত্বের একাংশের।

West Bengal Politics Suvendu Adhikari vs TMC

আরও পড়ুনঃ আগুনের ভিতর আটকে আর্তনাদ! আনন্দপুর ট্র্যাজেডিতে ৩ মৃত্যু, ১২ ঘণ্টা পরেও নেভেনি আগুন, কেন?

এই প্রসঙ্গে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, “এটা একটা অসাধারণ মডেল। সেবাশ্রয়ে শয়ে শয়ে মানুষ আসছে। অভিষেকের এই ভাবনা খুবই কার্যকর। নন্দীগ্রামে নিশ্চিতভাবে হাওয়া বদল হবে। শুভেন্দু হেরে যাবে।” মদন মিত্র বলেন, “সেবাশ্রয়ে এসেই সবাইকে চিকিৎসা নিতে হবে। অনেক বড় চিকিৎসা আছে, যেটা ওষুধে হয় না, কিন্তু রাজনীতি পারে। নন্দীগ্রাম ঘায়েল করার আমাদের অস্ত্রের নাম অভিষেক।”