অন্নপূর্ণা যোজনা নিয়ে নয়া তথ্য, কাদের নাম ভেরিফাই হল? জানিয়ে দিল সরকার

Published on:

Published on:

annapurna yojana(20)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) নিয়ে দিন দিন চর্চা আরও বাড়ছে। পূর্বে দেওয়া প্রতিশ্রুতি মতো জুনের শুরুতে এই প্রকল্পের ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে। ঢুকতে শুরু করেছে টাকাও। ইতিমধ্যেই রাজ্যের লক্ষ লক্ষ মহিলা এই প্রকল্পের সুবিধা পেতে শুরু করেছেন। সেই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে এবার বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।

অন্নপূর্ণা যোজনা নিয়ে নয়া তথ্য দিলেন মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

মঙ্গলবার কার্শিয়াং থেকে অন্নপূর্ণা যোজনা নিয়ে ‘ভালো খবর’ শুনিয়ে শুভেন্দু অধিকারী পাহাড়ের সমস্ত মহিলারাও যাতে দ্রুত এই প্রকল্পে নাম লিখিয়ে ফেলেন সেই আবেদন করেন। বলেন, ভেরিফিকেশন শেষে দ্রুত সকলের অ্যাকউন্টে এই প্রকল্পের টাকা পৌঁছে যাবে।

আরও পড়ুন: কালই শেষ জনকল্যাণ শিবির, এর মধ্যে আবেদন করতে না পারলে কী হবে? জানালেন মন্ত্রী

এদিন মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, “সরকারের সমাজ কল্যাণমূলক প্রকল্পে আপনারা সকলে নিজেদের নাম লিখিয়ে ফেলুন। পাহাড়ের সমস্ত বাড়িতে গিয়ে প্রত্যেক মা বোন দিদিদের ফর্ম ফিলাপ হবে আপনাদের প্রিয় ভাষাতেই। তারপর ডিবিটি-র মাধ্যমে অন্নপূর্ণা যোজনার টাকাও চলে আসবে।”

annapurna yojana(16)

আরও পড়ুন: কালই শেষ জনকল্যাণ শিবির, এর মধ্যে আবেদন করতে না পারলে কী হবে? জানালেন মন্ত্রী

এর আগে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, “১ কোটি ৩ লক্ষ অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গিয়েছে। যা বাকি আছে আমাদের বিধায়করা সমস্ত গ্রাম, ওয়ার্ডে গিয়ে সমস্ত দিদি-বোনেরা যাতে মোদীজির এই গ্যারান্টির সুবিধা পায় সেটা দেখবে।” দুদিন আগেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ইতিমধ্যেই ৭৯ লক্ষ মা-বোনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণার যোজনা প্রকল্পের টাকা পৌঁছে দেওয়া হয়েছে সরকার তরফে।