‘দিনের পর দিন রেকি, তারপর খুন!’ চন্দ্রনাথ হত্যাকাণ্ডে বিস্ফোরক শুভেন্দু, কর্মীদের দিলেন কড়া বার্তা

Published on:

Published on:

Suvendu Adhikari Reacts After Aide Chandranath Rath Shot Dead
Follow

বাংলা হান্ট ডেস্কঃ মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ঘনিষ্ঠ সহকারী চন্দ্রনাথ রথ খুন হওয়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। বুধবার রাতে হাসপাতালে গিয়ে শুভেন্দু দাবি করেন, আগে থেকেই পরিকল্পনা করে এই হামলা চালানো হয়েছে। ঘটনার পিছনে রাজনৈতিক কারণ থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি, তবে তদন্তের স্বার্থে এখনই বেশি কিছু বলতে চাননি। একই সঙ্গে দলের কর্মীদের শান্ত থাকার বার্তাও দেন বিরোধী দলনেতা।

চন্দ্রনাথ রথ খুন নিয়ে কী বললেন শুভেন্দু (Suvendu Adhikari)?

বুধবার রাতে মধ্যমগ্রামের হাসপাতালে যান শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। সেখানেই সংবাদমাধ্যমের সামনে শুভেন্দু বলেন, অনেক দিন ধরে নজর রেখে পরিকল্পনা করেই চন্দ্রনাথ রথকে খুন করা হয়েছে। তিনি জানান, এই ঘটনায় রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্তের সঙ্গে তাঁর কথা হয়েছে। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ থেকে কিছু তথ্য পাওয়া গিয়েছে। তবে তদন্তে সমস্যা না হোক, তাই ফুটেজ নিয়ে বেশি কিছু জানতে চাননি তিনি।

শুভেন্দু (Suvendu Adhikari) আরও বলেন, পুলিশের উপর ভরসা রাখা হচ্ছে। দ্রুত দোষীদের ধরা হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে। নিহত চন্দ্রনাথ রথের পরিবার এবং আহতদের চিকিৎসার সমস্ত দায়িত্ব দল নেবে বলেও জানান তিনি। এই ঘটনার পর বিজেপি কর্মী-সমর্থকদের শান্ত থাকার আবেদনও করেন শুভেন্দু। তিনি স্পষ্ট বলেন, কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়।

Whom did Suvendu Adhikari thank after his victories in Nandigram and Bhabanipur?

আরও পড়ুনঃ সময় বেঁধে দিলেন শুভেন্দু, ৯ তারিখের পরেই বিজয় মিছিল, রাজ্যজুড়ে কড়া সতর্কতা

একই সঙ্গে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সরব হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর দাবি, বহু বছর ধরেই বাংলায় প্রতিহিংসার রাজনীতি চলছে। বুধবার খড়দহে বোমা হামলা, বরাহনগরে ছুরি হামলা এবং বসিরহাটে বিজেপি কর্মীদের উপর গুলিচালনার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেন তিনি।