১ সেপ্টেম্বর থেকে রাজ্যের সমস্ত সরকারি কাজে বাধ্যতামূলক হচ্ছে বাংলা ভাষা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Published on:

Published on:

Suvendu Adhikari Says Bengali Mandatory in Bengal Govt Work From 1 Sept 2026
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের প্রশাসনিক কাজে বাংলা ভাষার ব্যবহার আরও বাড়াতে বড় সিদ্ধান্তের কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বাংলা ভাষার মর্যাদা ও ঐতিহ্যকে গুরুত্ব দিয়েই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। বিধানসভায় এদিন মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের একটি প্রস্তাবকে সম্মান জানিয়েই রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

বাংলা ভাষা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত শুভেন্দুর (Suvendu Adhikari)

সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ঘোষণা করেন, আগামী ১ সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গের সব সরকারি কাজে বাংলা ভাষা ব্যবহার করা হবে। সরকারি দপ্তরগুলির মধ্যে যে সমস্ত চিঠিপত্র আদান-প্রদান হয়, সেগুলিও বাংলা ভাষায় লেখা হবে বলে তিনি জানান। তবে কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে বাংলা ভাষার পাশাপাশি হিন্দিও ব্যবহার করা হবে। অর্থাৎ কেন্দ্রের সঙ্গে সরকারি চিঠিপত্র আদান-প্রদানে দুই ভাষাই রাখা হবে বলে স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী।

এই সিদ্ধান্তের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari) জানান, সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁকে একটি চিঠি পাঠিয়েছিলেন। সেখানে বাংলা ভাষার ঐতিহ্য ও গুরুত্বের কথা উল্লেখ করা হয়েছিল। পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ প্রস্তাবও দেওয়া হয়েছিল। সেই প্রস্তাবকে সম্মান জানিয়েই রাজ্য সরকার বাংলা ভাষাকে সরকারি কাজের প্রধান মাধ্যম করার সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি জানান। উল্লেখ্য, এর আগে অমিত শাহও প্রকাশ্যে বলেছিলেন, বাংলা আবার ‘সোনার বাংলা’ হয়ে ওঠার পথে এগোচ্ছে। সেই আবেগ থেকেই তিনি মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছিলেন বলে জানিয়েছিলেন। তাঁর আশা ছিল, মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari) সেই প্রস্তাব নিয়ে ইতিবাচক পদক্ষেপ করবেন।

এদিন বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসুও বিষয়টি নিয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন, অধ্যক্ষের দায়িত্ব নেওয়ার পর থেকেই বিধানসভার সমস্ত কাজ বাংলা ভাষায় পরিচালনার ইচ্ছা ছিল তাঁর। সেই সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) তাঁর সেই ভাবনাকে সমর্থন করেছিলেন এবং উৎসাহও দিয়েছিলেন।

Government of West Bengal CM Suvendu Adhikari

আরও পড়ুনঃ ৪৪০ কোটির অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় বড় ধাক্কা, হাই কোর্টে স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল

রাজ্য সরকারের (Suvendu Adhikari) এই ঘোষণার ফলে আগামী ১ সেপ্টেম্বর থেকে প্রশাসনিক ক্ষেত্রে বাংলা ভাষার ব্যবহার আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। সরকারি স্তরে এই নতুন নিয়ম কার্যকর করার জন্য পরবর্তী সময়ে বিস্তারিত নির্দেশিকা জারি হতে পারে।